স্টুডেন্ট ভিসায় আমি অস্ট্রেলিয়া যেতে চাই ৷ আমি এখন ইন্টারে পড়তেছি বিজ্ঞান বিভাগে ৷ এস এস সি তে বিজ্ঞান বিভাগ থেকে 4,33 পেয়েছি ৷ এখন আমি ইন্টার দিয়ে অস্ট্রেলিয়া যেতে চাই, এজন্য আমার কি কি করতে হবে এবং কি কি দরকার হবে একটু বিস্তারিত বলুন ৷আনুমানিক কত টাকা খরচ হতে পারে বলুন ৷ অনেকে বলেন স্টুডেন্ট ভিসায় নাকি বিদেশ গেলে নানা সমস্যা হয় ৷৷ এ বিষয়ে আপনাদের পরামর্শ আশা করছি ৷
2753 views

1 Answers

অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে দেশটির সরকার নিয়ন্ত্রিত ওয়েবসাইট গুলোতে । কারন , সরকারী ওয়েবসাইট গুলোতে অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের পড়ালেখা বিষয়ক বিভিন্ন পরিবর্তন সংযোজন , ও বিযোজন গুলো নিয়মিত আপডেট করা হয় । এছাড়া ' আইডিপি অস্ট্রেলিয়া ' (International Development Program - Australia) আন্তর্জাতিক ভাবে অস্ট্রেলিয়ান শিক্ষা প্রতিষ্ঠান গুলোর একমাত্র সমন্বিত প্রতিনিধি । বাংলাদেশে এর অফিস ঢাকার গুলশান ২ নম্বর গোল চক্কর থেকে অল্পদূরে কামাল আতাতুর্ক এভিনিউতে (ফোন: ৯৮৮৩৫৪৫ , ই-মেইল: info.dhaka@idp.com ) । ' অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা ' (The Australian Education International) সংস্হার ' স্টাডি ইন অস্ট্রেলিয়া ' (Study in Australia) হচ্ছে অস্ট্রেলিয়া সরকারের আন্তর্জাতিক ছাত্র- ছাত্রীদের পড়ালেখা বিষয়ক অফিসিয়াল ওয়েব সাইট । এখানে সরকার কর্তৃক অনুমোদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গূলোর নাম , বিভিন্ন বিষয় , পড়ালেখা ও থাকার-খাওয়ার খরচ , বৃত্তি , ভিসা , আবেদন প্রক্রিয়া , থাকা-খাওয়ার সুবিধা , ও অস্ট্রেলিয়ায় জীবনযাপন সম্পর্কে তথ্য পাওয়া যায় । এছাড়া প্রতিটি অনুমোদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে স্ব স্ব প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানা যেতে পারে ।

2753 views

Related Questions