আমি চিকন তাই স্বাস্থ্যবান হতে চাই
2585 views

3 Answers

আপনি কি জানেন বেশী মোটা কিংবা শুকনা কোনোটাই ভাল নয়; মাঝামাঝি থাকাটাই মঙ্গলময়। স্বাস্থ্য প্রকৃতিগত ভাবে পাওয়া। চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে ইচ্ছেমত সবাই শরীরটাকে বদলে দিত, তবে হ্যা চর্চার মাধ্যমে সব অসম্ভবকে সম্ভব করা যায়: > যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন তাহলে আপনি তাড়াতাড়ি আপনার স্বাস্থ্য মোটা করতে পারবেন। না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারে না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন।>একটা নিদিষ্ট সময় ধরে খাবেন। সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। সকালে প্রচুর পরিমাণে খেয়ে নিতে পারেন। >সফ্ট ড্রিংকস্ এবং ফ্যাটি খাবার খেলে স্বাস্থ্য মোটা হয়। এতে হাই-ইন্সুলিন থাকে। ইন্সুলিন হরমোন তৈরি করে। যার সাহায্যে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জমে।>এনার্জি ফুড খেলেও আপনি মোটা হবেন।>এ্যালকোহল পান করলে শরীর মোটা হয়। এটা আপনার মাংশপেশীতে হরমোন তৈরি করে।আপু আপনি খুব দ্রুত মোটা হয়ে যাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে এত দ্রুত মোটা হওয়া সম্ভব। তবে মোটা হওয়া কিন্তু মোটেও ভালো না।

2585 views

0 আপনার মত অনেকেই আছেন যাদের বয়সের তুলনায় স্বাস্থ্যের গ্রোথ ভালো না। যত খাওয়া দাওয়াই করা হোক না কেন স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না। তাছাড়া পুরুষদের স্বাস্থ্য ছাড়া দেখতে ভালোও লাগে না। এক্ষেত্রে আপনি কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। সাপ্লিমেন্ট গ্রহণ করুন : এর জন্য আপনাকে প্রতিদিনের খাবার থেকে পুষ্টি উপাদান, ভিটামিন এবং মিনারেল গ্রহণ করতে হবে। তবে আপনি যদি কোনো ধরনের শারীরিক ব্যায়াম করে থাকেন তাহলে আপনাকে অতিরিক্ত কিছু সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রোটির পাউডার ব্যবহার করতে পারেন। অনবরত খাবার খান : আপনি যদি পেশীকে দৃঢ় করতে চান তাহলে অনবরত খাবার খেতে থাকুন। এর মধ্যে প্রোটিন, আমিষ, শর্করা এবং চর্বি জাতীয় খাবার বেশি করে খান। এছাড়া প্রতিদিন ৩০০-৬০০ ক্যালরিযুক্ত খাবার খান। পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারও বেশি করে খেতে পারেন। বেশি করে মাংস খান : মাংসে প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন, ফাইবার, ক্যালরি আছে যেগুলো দেহে শক্তি যোগাতে সাহায্য করবে এবং পেশী গঠনে সহায়তা করবে। এছাড়া স্বাস্থ্যকর পেশী গঠনে প্রতিদিন ৫০০-১০০০ ক্যালরি প্রয়োজন যা দেহের মেটাবলিক হার বাড়িয়ে দেবে। তাই এর জন্য বেশি পরিমাণে গরুর মাংস, খাসির মাংস এবং ডিম দুধ জাতীয় খাবার খান। ভার উত্তোলন ব্যায়াম করুন : এমনও হতে পারে যে অতিরিক্ত খাবার খেলে আপনার শরীরের আভ্যন্তরীন শক্তি অর্জিত হচ্ছে, শরীরের পুষ্টি পূরণ হচ্ছে কিন্তু আপনার পেশীর তেমন কোনো উন্নতি হচ্ছে না শুধু আপনার তলপেট অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে। এমন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। এক্ষেত্রে আপনি ভার উত্তোলন ব্যায়ামটি করতে পারেন। এতে করে আপনার ক্ষুধা বাড়বে এবং আপনি শারীরিকভাবে ফিট হয়ে উঠবেন।

2585 views

এধরনের প্রশ্ন করার সময় অাপনার বয়স, ওজন, উচ্চতা উল্লেখ করা উচিৎ। স্বাস্থ্য ভাল করার অাসল উপায় হচ্ছে পর্যাপ্ত পরিমানে পুষ্টিকর খাবার গ্রহন করা। ভাত, মাংস, ডাল, ডিম, দুধ এগুলো বেশি করে খান শারিরীক কোন সমস্যা না থাকলে এগুলোই স্বাস্থ্য ভাল করার জন্য যথেষ্ট। 

2585 views

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views