4 Answers

আপনি প্রতিদিনের খাবার তালিকায় ডিম,দুধ ও মধু রাখুন।আর আপনি আইকিউ বেশি করে চর্চা করুন।

8159 views Answered

উপস্থিত বুদ্ধি বাড়াতে হলে আপনাকে সাধারন প্রশ্ন উত্তর বেশি বেশি করে পড়তে হবে।নিজেরও যথেস্ট চেষ্টা থাকতে হবে সৃজনশীলতাও থাকতে হবে।আর বেশি বেশি করে বই পড়তে হবে পাঠ্য বইয়ের সাথে অন্য বইও।

8159 views Answered

নিজেকে বুদ্ধিজীবী ভাবতে সবাই চায়। অন্যের কৌশলী বুদ্ধি দেখে অনেকে ভাবেন আহা আমি যদি এমন হতে পারতাম!একটু যদি বুদ্ধি থাকত আমার! এমন আফসোস যাদের তাদের জন্যই এই আয়োজন। হতাশ হবার কিছু নেই। আছে বুদ্ধি বাড়ানোর নানা উপায়। বুদ্ধির প্রখরতা বাড়াতে ৫টি উপায় অবলম্বন করতে পারেন। ব্যায়ামঃ- ব্যায়াম করুন। ব্যায়াম শুধু যে শরীর ওজন কমায় তা নয়,ব্যায়াম মস্তিস্কের স্নায়ুগুলোকে সক্রিয় রাখে,মস্তিস্কে রক্ত চলাচল নিশ্চিত করে এবং প্রাণবন্ত রাখে। টেলিভিশন কম দেখুনঃ- টেলিভিশনের সামনে আমরা অনেক মূল্যবান সময় নষ্ট করি।টিভি দেখুন,কিন্তু টিভিতে আসক্ত হয়ে পড়লে চলবে না। টিভি দেখার চেয়ে বই পড়া অনেক ভালো অবসর পেলে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন,গান শুনুন অথবা রান্না করুন। বেশি বেশি বই পড়ুনঃ- আগেই বলেছি টিভি দেখার চেয়ে বই পড়া উত্তম।বই ছাড়াও পত্রিকা-ম্যাগাজিন পড়ুন।বই পড়ার মধ্যে বিনোদনের পাশাপাশি শেখার বিষয় আছে।মস্তিস্ক সচল রাখার ক্ষেত্রে বই পড়ার বিকল্প নেই। পাজল দেখুনঃ- পাজল,ক্রসওয়ার্ড,দাবা,সুডোকু ইত্যাদি খেলুন।এ ধরনের খেলা মস্তিস্কের শক্তি বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখে। ভালো ঘুমঃ- রাতে নিয়ম করে আগেভাগেই ঘুমাতে যাবেন এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। কমপক্ষে ৮ ঘন্টা ঘুমানো চাই। মস্তিস্কের সক্রিয়তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভালো ঘুমের কোনো বিকল্প নেই।

8159 views Answered

বুদ্ধি বাড়ানোর জন্য কি কি করা উচিত। --------------- --------------------- ✬ সব সময় যন্ত্রনির্ভর না হয়ে বই, কম্পিউটার, মোবাইল দূরে রেখে বু বা পরিবারের লোকের সাথে সময় কাটানো। ✬ জটিল চিন্তা থেকে সব সময় নিজেকে বাইরে রাখার চেষ্টা করতে হবে। প্রয়োজনে অনেক সময় খোলা আকাশের নিচে কাটানো। ✬ যোগ ব্যায়াম শরীর ও মন দুটোই ভালো রাখে এ জন্য নিয়মিত যোগ ব্যায়াম করা। ✬ মাঝে মাঝে মনকে কল্পনার জগতে নেয়া। ✬ বুদ্ধি বিকাশের সবচেয়ে বড় মাধ্যম বই। এ জন্য নিয়মিত বইপড়া।

8159 views Answered

Related Questions

Next steps