1 Answers
#1 জাতীয় সংসদে আজ সোমবার গণকর্মচারী (বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে) বিল পাস হয়েছে। সেখানে বলা হয়েছেরাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে করলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে ।
সামরিক শাসনামলে ১৯৭৬ সালে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে গত সেপ্টেম্বরে বাংলায় আইন প্রণয়ন করতে বিলটি সংসদে আনা হয়েছিল। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে ১০ ই সেপ্টেম্বর বুধবার সংসদে ‘গণকর্মচারী আইন (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল-২০১৫’ সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পসর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
নতুন আইনে , বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে- সামরিক শাসনামলে ১৯৭৬ সালে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে বাংলায় আইন প্রণয়ন করতে বিলটি সংসদে আনা হয়েছে।
প্রস্তাবিত বিলে বলা হয়েছে, অনুমতি না পেলে কোনো গণকর্মচারী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করবেন না বা বিয়ে করার প্রতিশ্রুতি দিতে পারবেন না। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া প্রজাতন্ত্রের কোনো কর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে করার বা প্রতিশ্রুতি দিলে তাকে চাকরি থেকে অপসারণ করার বিধান রাখা হয়েছে।
‘দ্য পাবলিক সার্ভেন্টস (ম্যারেজ উইথ ফরেন ন্যাশনালস) অর্ডিন্যান্স-১৯৭৬’ ১৯৭৬ সালের ১০ জুলাই জারি করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগ¯দ্ব থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারি করা কতিপয় অধ্যাদেশ ‘কার্যকরণ (বিশেষ বিধান) আইন-২০১৩’ দ্বারা কার্যকর রাখা হয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy