1 Answers

ভারতের এক সেলুন ব্যবসায়ী (নরসুন্দর) ২০০ বিলাসবহুল গাড়ির মালিক। শুনে অবাক হচ্ছেন? তিনি কিন্তু যে-সে নাপিত নন। তিনি সিঙ্গাপুরের হেয়ার কাট আর তার বিলাসবহুল সব গাড়ির জন্য বিখ্যাত। তবে তার কারবারও তেমনই। তার সেলুনে চুল কাটান জাঁদরেল সব তারকারা। এই সেলুনে চুল কাটার খরচ এতটাই যে সাধারণ লোক এই খরচ মেটাতে হিমশিম খেয়ে যাবে। যার কথা এতক্ষণ বলছি তিনি ভারতের ব্যাঙ্গালুরের রামেশ বাবু।

তার কাছে মারসিডিস থেকে শুরু করে বিএমডব্লিউ আবার টয়োটা থেকে শুরু করে রোলস রয়েস সব আছে। হলফ করে বলতে পারি আপনি যে কোনো গাড়ির নামই বলুন না কেন সবই পাবেন তার কাছে। তবে তিনি কিন্তু খুব ধনী পরিবারে জন্মান নি। অথবা তার বাবাও তাকে ব্যবসায়ের জন্য কাড়ি কাড়ি টাকা দেননি। তিনি এ পর্যন্ত যা করেছেন সবটাই তার নিজের প্রচেষ্টা, ধৈর্য আর ইচ্ছাশক্তি। এমনটাই জানিয়েছেন তিনি।

মাত্র সাত বছর বয়সে বাবাকে হারান রামেশ। তখন তার মা পরিবারের হাল ধরেন। অন্যের বাড়িতে রান্না করে সংসার চালাতে থাকেন তিনি। এসবের ভেতরেই ধীরে ধীরে বড় হতে থাকেন রামেশ। পড়াশুনা শুরু করেন। এক সময় ইলেক্ট্রনিক্সে ডিপ্লোমা শেষ করেন রামেশ। সেসময় শখের বশেই একটা গাড়ি কিনে ফেলেন। পরে পারিবারিক এক বন্ধু তাকে পরামর্শ দেন রেন্ট কারের ব্যবসা করতে।

২০০৪ সালে তিনি আরো কয়েকটি গাড়ি কেনেন। এর কিছুদিন পরেই তিনি বুঝতে পারেন বেশি টাকা উপার্জন করতে হলে তাকে বিলাশবহুল কিছু গাড়ি কিনতে হবে। এতে করে তিনি ওই গাড়ির মালিকও হয়ে যাবেন আবার ব্যবসাটাও জমজমাট করতে পারবেন। তার সেদিনের সেই উপলব্ধিই আজ তার ব্যবসাকে এই পর্যন্ত নিয়ে এসেছে।

এখন তার এসব বিলাশবহুল গাড়ি শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মত বড় বড় তারকাও ছবির জন্য ভাড়া করে থাকেন। গাড়ি এবং সেলুন দুটি ব্যবসায় সমান তালে চালিয়ে যাচ্ছেন তিনি। তবে এই ক্ষুদ্র উদ্যোক্তা জীবনকে বেশ ভাল ভাবেই উপভোগ করেন রামেশ। আর হবেনই বা না কেন? তিনি একাই যে ২শ গাড়ির মালিক!
14186 views Answered

Related Questions

Next steps