3 Answers
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (ইংরেজি: International Mathematical Olympiad সংক্ষেপে IMO) হচ্ছে মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিবছর অনুষ্ঠিত হয় এমন একটি গণিত অলিম্পিয়াড। এটি আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলোর মধ্যে সবচেয়ে বেশী পুরাতন প্রতিযোগীতা।
প্রথম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় ১৯৫৯ সালে রোমানিয়ায়। তখন থেকে এটি প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে, শুধু ১৯৮০ সাল এর ব্যতিক্রম। প্রায় ৯০ টি দেশ থেকে (সর্বোচ্চ) ছয় সদস্যের একটি করে দল (ও একজন দলপতি, সহ-দলপতি এবং একজন পর্যবেক্ষক) আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। যদিও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলকে নয়, প্রতিযোগীদের নম্বর প্রদান করা হয়। প্রতিযোগীদের বয়স অনধিক ২০ বছর হতে হবে এবং অবশ্যই মাধ্যমিকের উপরের স্তরের শিক্ষা থাকা চলবে না। এই সকল নিয়মের মধ্যে পড়লে একজন প্রতিযোগী একাধিকবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।
প্রশ্নপত্রে ছয়টি সমস্যা থাকে, প্রতিটি সমস্যা সমাধানের জন্য ৭ নম্বর দেয়া হয়। তাই পূর্ণমান হচ্ছে ৪২। পরীক্ষাটি হয়ে থাকে দুইদিনব্যাপী; প্রতিযোগীরা একেক দিনে সাড়ে চার ঘণ্টা সময় পায় তিনটি সমস্যা সমাধানের জন্য। মাধ্যমিক স্তরের গণিত হতে সমস্যাগুলো নির্বাচন করা হয়। এগুলোর জন্য উচ্চতর গণিতের প্রয়োজন হয়না, আর সমাধানগুলো হয় ছোট ও বিচিত্র। তবে, সমাধান বের করার জন্য বুদ্ধিমত্তা ও গণিতের পারদর্শীতার প্রয়োজন।
গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের গণিতে দক্ষতা এবং আগ্রহ বাড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে। । বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের মোটামুটি তিনটি ধাপ আছে। প্রথমটি হল আঞ্চলিক (বিভাগীয়) গণিত উৎসব, যা ডিসেম্বর-জানুয়ারী মাসে সারাদেশের প্রায় ১৪-১৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশনের জন্য চোখ রাখতে হবে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম এবং গণিত ইশকুল পাতায়। প্রতিটি ভেন্যুতে সর্বোচ্চ প্রায় ১০০০ জন শিক্ষার্থী অংশ নিতে পারে। তাই আগে ভাগে রেজিস্ট্রেশন করে ফেলাই ভাল। ২য় ধাপ হল বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড। সারাদেশে আঞ্চলিক প্রতিযোগীতায় বিজয়ীদের নিয়ে ঢাকায় ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়। এটি সাধারণত দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। প্রথমদিন সকালে মূল অলিম্পিয়াড পর্ব। এর পর প্রতিযোগীদের জন্য নানা পর্বের আয়োজন থাকে। পরদিন পুরস্কার বিতরণীল মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ৩য় ধাপ হল গণিত ক্যাম্প এবং Team Selection Test (TST) । জুনিয়র, সেকেন্ডারী এবং হায়ার সেকেন্ডারী পর্যায়ের (প্রশ্ন ক.২ দ্রষ্টব্য) শিক্ষার্থীদের নিয়ে মার্চের দিকে প্রায় দুই সপ্তাহব্যাপী গণিত ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য দল নির্বাচন করা হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল যেহেতু আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইংরেজীতেই সবকিছু করতে হয়, তাই ক্যাম্পের পাঠদানের মাধ্যমও মূলত ইংরেজী। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ ইংরেজীতে গণিত শেখা খুব একটা সমস্যার ব্যাপার নয়।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রথমে আঞ্চলিক পর্যায়ে পরবর্তিতে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করতে হবে... বাংলাদেশ গণিত উৎসবের সকল আপডেট পাওয়ার জন্যে https://www.facebook.com/groups/BdMOC/ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ফেসবুক পেজ এ চোখ রাখা উচিৎ... দৈনিক প্রথম-আলো বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির অফিশিয়াল পার্টনার ... তাই দৈনিক প্রথম-আলোর মাধ্যমে ডিসেম্বর জানুয়ারী মাসের আঞ্চলিক উৎসবের রেজিস্ট্রেশন করার ও অনুষ্ঠানের সময় সম্পর্কে জানা যাবে... জাতীয় পর্যায়ের বিজয়ীদের মধ্যে বাছাইকৃতদের নিয়ে জাতীয় ক্যাম্প ও পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে আন্তর্জাতিক অলিম্পিয়াডে(IMO) অংশগ্রহণের জন্য দল নির্বাচন করা হবে ( পূর্ববর্তি উত্তর দ্রষ্টব্য ) । এছাড়া বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রস্তুতির জন্যে "BDMO প্রস্তুতি" বইটি দেখা যেতে পারে... আঞ্চলিক পর্যায়ের জন্য মূলত বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা উচিৎ... http://www.matholympiad.org.bd/questions/bdmo-questions . এছাড়া বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের অনলাইন ফোরাম রয়েছে... যেখানে যেকোনো সমস্যা নিয়ে আলোচনা করা যায়... http://matholympiad.org.bd/forum/ এছাড়া যেকোনো গণিত চর্চার জন্যে প্রয়োজনীয় ওয়েবসাইট http://www.artofproblemsolving.com/ . বিগত বছরের আন্তর্জাতিক অলিম্পিয়াডের প্রশ্নপত্র পাওয়া যাবে - http://www.artofproblemsolving.com/community/c3222_imo
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy