গেম নেওয়ার সময় কি কি বিষয় দেখে গেমের ডিস্ক/সিডি কিনব।windows 7,windows vista,window xp এর কি windows 8.1এ খেলা যাবে।নাকি সব operating system এর জন্য সব গেম আলাদা।
2900 views

1 Answers

গেম / সফটওয়্যার CD / DVD নেওয়ার সময় যে যে বিষয়গুলি দেখে নেওয়া উচিত:

১. আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে নিন্মমানের CD / DVD তে করে গেইম / মুভি / সফটওয়্যার বিক্রি করা হয়। যার কারনে CD / DVD ROM ড্রাইভের উপরে চাপ পড়ে এবং খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এ ব্যাপারটা মাথায় রেখে ভাল মানের CD / DVD কেনা উচিত। 

২. পাইরেটেড CD / DVD হবার কারনে ভাইরাস ছড়াবার একটা সম্ভবনা থাকে। কাজেই বাজার থেকে কোন CD / DVD কিনে তা আগে ভাল কোন এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে তারপর ব্যাবহার করা উচিত।

৩. গেম এবং সফটওয়্যার এর CD / DVD তে অনেক সময় ফাইল মিসিং থাকতে পারে। যার ফলে গেম / সফটওয়্যারটি হয়ত চালুই হবে না, নয়ত মাঝ পথে ক্রাশ করবে। এব্যাপারে দোকানদারের সাথে কথা বলে নেয়া ভাল। সম্ভব হলে চেক করে নেয়া যেতে পারে।

৪. অনেক গেম / সফটওয়্যার সিরিয়াল কি / ক্রাক ফাইল ছাড়া চলে না। সেটি CD / DVD -র সাথে আছে কিনা, সে ব্যাপারে খোঁজ নিতে হবে।

৫. গেম / সফটওয়্যার এর অনেক ভার্সন থাকে। আপনি যেটি চাচ্ছেন সেটিই CD / DVD তে আছে কিনা, সেটি নিশ্চিত হওয়া উচিত।

গেম / সফটওয়্যার CD / DVD র কভারের পিছনে সেই গেম / সফটওয়্যারের বর্ণনা দেয়া থাকে। এটা চলতে কি কনফিগারেশনের পিসি লাগবে, উইন্ডোজের কোন কোন ভার্সনে চলবে, সেটা দেখে নিয়ে কেনাই উত্তম। বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজের এক ভার্সনের গেম / সফটওয়্যার অন্য ভার্সনে চলে।

2900 views

Related Questions