1 Answers

মোমবাতি জ্বলার প্রক্রিয়াটি বেশ জটিল। প্রথমে তাপে মোম গলে সলতে বেয়ে ওপরে ওঠে। তারপর সেটা বাষ্কপীভুত হয়ে অক্সিজেনের সঙ্গে মিশে জ্বলতে থাকে এবং কার্বন ডাই-অক্সাইড ও পানির বাষ্কপ তৈরি করে। এই প্রক্রিয়ায় সলতের গোড়ায় জমে থাকা তরল মোম ও রৃপান্তরিত গ্যাসের সবটুকু একই সঙ্গে প্রজ্বলিত করার মতো যথেষ্ট অক্সিজেন চারপাশের বাতাসে পাওয়া যায় না। ফলে তরল মোমের কিছু অংশ তপ্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কার্বন-কণায় পরিণত হয় এবং এগুলোই আগুনের তাপে হলুদ রং ধারণ করে। এ জন্যই মোমবাতির শিখা দেখতে হলুদ।

3059 views

Related Questions