আমি একটি মেয়ে কে অনেক ভালোবাসি... কিন্তু মেয়েটা কে বুঝাতে পারছি না যে আমি ওকে আনেক আনেক ভালবাসি....?
2 Answers
ভালোবাসা প্রকাশের সহজ মাধ্যম হচ্ছে ভাষা এবং মৌখিক অভিব্যক্তি। আপনি আপনার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে তা বোঝাতে পারেন না এর একমাত্র কারণ হল আপনি হয়ত আপনার গার্লফ্রেন্ডের সাথে মনের যোগাযোগটি ঠিকভাবে করতে পারছেন না। আপনার মনের কথাগুলো তাকে বোঝাতে পারছেন না কারণ আপনার গার্লফ্রেন্ডও আপনার মৌখিক এবং আভ্যন্তরীণ অভিব্যক্তিগুলো ধরতে পারছেন না। এর জন্য প্রয়োজন দুজনার ইঙ্গিতময় যোগাযোগ। আপনার সমস্যাটির সমাধানে যা যা করতে পারেন : - ভাষায় প্রকাশ করুন। ভাষা হল একমাত্র শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার মনের সব ধরনের অভিব্যক্তি সহজভাবে প্রকাশ করতে পারেন। ভাষার আশ্রয় নিয়ে আপনি আপনার গার্লফ্রেন্ডকে জানিয়ে দিন যে আপনি তাকে কতটা ভালোবাসেন। - প্রয়োজনে চিঠির আশ্রয় নিন। হাতে লেখা চিঠি এখন আমাদের মাঝে নেই বললেই চলে। চিঠি এমন একটি শাক্তিশালী বাহন যার মাধ্যমে আপনি আপনার সামগ্রিক অভিব্যক্তি প্রকাশ করতে পারেন। - গানের কথায় বলে যে চোখ যে মনের কথা বলে। তাই আপনার অনুভূতিগুলো প্রকাশের জন্য চেখে চোখে কথা বলুন। - তৃতীয় পক্ষকে ব্যবহার করুন। কোনো বন্ধুর আশ্রয়ে তাকে মনের কথাগুলোর ব্যাখ্যা দিতে পারেন। তবে খুব প্রয়োজন না হলে এটি করার দরকার নেই। কেননা এতে হিতে বিপরীত হতে পারে। - উপহার দিয়েও তাকে আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন।
সাহস করে মেয়েটিকে বলে ফেলুন যে আপনি তাকে ভালবাসেন।তার বিশ্বাস যোগ্য এমন কাজ করুন যাতে সে বুঝতে পারে যে আপনি সত্যিই তাকে ভালবাসেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy