ডান হাতে ১১টির বেশি তিলক বা আঁচিল থাকলে কি হয়?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
57096 views

1 Answers

হাতে, বিশেষ করে ডান হাতে ১১টির বেশি তিলক বা আঁচিল থাকলে সাবধান। গবেষকেরা বলছেন, এটি ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। শরীরের তুলনায় ডান হাতে বেশি তিলক থাকলে তা ত্বকের ক্যানসারের জোরালো লক্ষণ।

বিবিসির খবরে জানানো হয়, যুক্তরাজ্যে তিন হাজার জনের ওপর সমীক্ষা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজিতে গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

আঁচিলের যেকোনো অস্বাভাবিকতাই ক্যানসারের লক্ষণ হতে পারে। শরীরে আঁচিলের সংখ্যা থেকে ত্বকের ক্যানসার আঁচ করা যায়।

কিংস কলেজ লন্ডনের গবেষকেরা আট বছর ধরে নারীদের ওপর গবেষণা চালান। তাঁরা তাঁদের ত্বকের ধরন, তিল ও আঁচিলের সংখ্যা সম্পর্কে তথ্য জোগাড় করেন। এর পর মেলানোমায় (ত্বকের বিশেষ একধরনের ক্যানসার) আক্রান্ত ৪০০ নারী ও পুরুষের ওপর গবেষণা চালান গবেষকেরা।

ফলাফলে দেখা যায়, যেসব নারীর ডান হাতে সাতটির বেশি আঁচিল রয়েছে, তাঁদের ত্বকের ক্যানসারের ঝুঁকি বেশি। যাঁদের ডান হাতে ১১টির বেশি আঁচিল ও সারা শরীরে ১০০টির বেশি আঁচিল রয়েছে, তাঁদের মেলানোমার ঝুঁকি অনেক বেশি।

কিংস কলেজের গবেষক সিমন রিবারিও বলেন, আঁচিলের সংখ্যা বেশি থাকলে তা প্রাথমিক সতর্কবার্তা হিসেবে নিতে হবে।

ত্বক বিশেষজ্ঞ ও গবেষণার সহকারী ভারোনিক বাতাইলি বলেন, শরীরে বেশি আঁচিল থাকলে ও অস্বাভাবিকতা থাকলে সতর্ক হতে হবে। এতে দ্রুত একজন বিশেষজ্ঞের কাছে যেতে হবে।

যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা কেন্দ্রের স্বাস্থ্য ও তথ্যবিষয়ক ব্যবস্থাপক ক্লেয়ার নাইট বলেন, ত্বকের জন্য কোনটা অস্বাভাবিক তা জানা দরকার। ত্বকের আকারের যেকোনো পরিবর্তন, রং বদল, আঁচিল বা ব্যথা হলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

তবে মেলানোমা কেবল হাতেই নয়, শরীরের যেকোনো জায়গায় হতে পারে। পুরুষদের পায়েও এটি হয়ে থাকে।

57096 views Answered

Related Questions

Next steps