2 Answers
মৃত ব্যক্তিরা জীবিতদের জন্য দোয়া করতে পারবেন না। জীবিতরা মৃতদের জন্য দোয়া করতে পারবেন।
রাসুল (সাঃ) বলেছেন, মানুষ মারা গেলে তাঁর সব আমল বন্ধ হয়ে যায়। শুধু তিনটি কাজ বন্ধ হয় না।
- সদকায়ে জারিয়া।
- যদি কেউ এমন সন্তান রেখে যায় যে সন্তান বাবা-মায়ের জন্য দোয়া করবে।
- এমন দ্বীনি শিক্ষা রেখে যায়, যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে।
পৃথিবী ছেড়ে কেউ চলে গেলে তার জন্য জীবিতরা তার জন্য বেশি বেশি দোয়া করা। তার রুহের মাগফিরাত কামনা করা। তার ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা। এ সম্পর্কে কোরআনে হজরত নুহ (আঃ)-এর দোয়া বর্ণিত হয়েছে।
তিনি বলেছেন, হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করে দিন এবং আমার পিতা-মাতাকেও এবং যে ইমান অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে আর সমস্ত মোমিন পুরুষ ও মোমিন নারীকেও। (সুরা নুহ, আয়াতঃ ২৮)।
2783 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy