3 Answers
http://www.popular24news.com/wp-content/uploads/2015/04/tonsil2-300x169.jpg টনসিল এক ধরনের লিমফয়েড টিস্যু। মানবদেহে গলার ভেতরে দুইপাশে একজোড়া টনসিল থাকে। কোন প্রকার প্রদাহ বা ইনফেকশন হলে এটাকে টনসিলাইটিস বলা হয়। তীব্র গরম বা শীতে এই সমস্যা হতে পারে। টনসিলাইটিস একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। টনসিল ইনফেকশন সাধারণত ৩ থেকে ১২ বছরের বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দের ক্ষেত্রে যে একেবারেই হয় না তাও নয়। শতকরা ৫০ জনের ক্ষেত্রে দেখা যায় ব্যাকটেরিয়াল ইনফেকশন এর জন্য টনসিলাইটিস হতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারনত বিটা হেমোলাইটিক স্ট্রোপ্টোকক্কাস দিয়ে হয়। অন্যান্য ব্যাকটেরিয়া দিয়েও টনসিলাইটিস হতে পারে। অনেক ক্ষেত্রে বারবার সর্দি লাগা, অপুষ্টিহীনতা, পরিবেশ দূষণ, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অপর্যাপ্তও এই ইনফেকশনের কারণ হতে পারে। টনসিল ইনফেকশন হলে জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা, কানে ব্যথা, গলা ব্যথা, খাবার গিলতে সমস্যা এবং ছোটদের ক্ষেত্রে মুখ দিয়ে লালা পড়তে দেখা যায়। এসব সমস্যা তীব্র ইনফেকশনে দেখা যায়। চিকিৎসকের উপদেশ অনুযায়ী নিয়মিত এবং সঠিক সময়ে ওষুধ সেবন করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সাধারণত এন্টিবায়োটিক, মাউথ ওয়াশ, ব্যথার ওষুধ, প্রচুর পরিমান পানি গ্রহণের মাধ্যমে এই ইনফেকশন এর চিকিৎসা করা হয়। কেউ যদি সঠিক ভাবে চিকিৎসা গ্রহণ না করে সেক্ষেত্রে ক্রনিক বা দীর্ঘমেয়াদী ইনফেকশন হয়। বছরে ৪ থেকে ৫ বার এবং টানা ২ বছর হয়, তবে টনসিল অপারেশন করিয়ে নেয়া ভালো। তা না হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সমস্যা হিসেবে টনসিলে ফোঁড়া হতে পারে, টনসিলের চারপাশে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, কানে ইনফেকশন হতে পারে, বাতজ্বর বা রিউমেটিক
চিকিৎসাঃ * প্রচুর পরিমাণে পানি খেতে হবে। * পূর্ণ বিশ্রাম নিতে হবে। পূর্ণ বিশ্রামে থাকতে হবে যত দিন সুস্থ না হবে। * মুখের হাইজিন (মুখগহ্বরের স্বাস্থ্য) বা ওরাল হাইজিন ঠিক রাখতে হবে। এটাকে মাউথ ওয়াশ বলা হয়, যা দিয়ে বারবার কুলি করতে হবে। * সাধারণ স্যালাইন বা লবণ মিশ্রিত গরম পানি দিয়ে বারবার কুলি করতে হবে। লেবু বা আদা চাও খেতে পারেন। * গলায় ঠান্ডা লাগানো যাবে না। * যেহেতু তীব্র ব্যথা থাকে এবং জ্বর থাকে, সে ক্ষেত্রে জ্বরের ওষুধসহ কিছু ওষুধ দেওয়া হয় এবং এটা ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হতে পারে। ওষুধ নিয়মিত খেলে ব্যাকটেরিয়া সম্পূর্ণ মুক্ত হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠে। * দীর্ঘমেয়াদি টনসিলাইটিসের চিকিৎসা সাধারণত অস্ত্রোপচার। যদি বারবার টনসিলাইটিস হয় বা এর জন্য অন্য কোনো জটিলতার সৃষ্টি হয়ে থাকে, সে ক্ষেত্রে টনসিল কেটে বা অস্ত্রোপচার করে ফেলাই ভালো।
টনসিলের সমস্যা আমারো ছোটবেলায় খুব বেশি থাকতো, এর প্রপার ট্রিটমেন্ট নিতে আপনি একজন ভালো হোমিও ডাক্তারের শরনাপন্ন হবেন, একটু সময়সাপেক্ষ, কিন্তু ভালো ফল পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy