কওমী মাদ্রাসায় জনগন ছ্দকা হিসাবে যে গরু/ছাগল দান করে থাকেন এতিম ছাত্রদের জন্য সে গুলো সবাই খাবেন কিভাবে কারন মাদ্রাসায় অনেক ধনি ছাত্র আছে তার ইসলামী সমাধান ছাই
2536 views

1 Answers

এক্ষেত্রে ছদকার সম্পদ গরীব ছাত্রদের মালিক বানিয়ে দেয়া হয়। ধরনটা এরকম। মাদরাসায় মাসিক খোরাকী ২০০০ টাকা, এক্ষেত্রে গরীব ছাত্রদের ছদকা ফান্ড থেকে ২০০০ টাকা মালিক বানিয়ে দেয়া হয়। এখানে "তাবাদুল মিলক" (মালিকানা পরিবর্তন) এর কারণে ছদকা এখন আর ছদকা থাকল না। সে এখন এই টাকা মাসিক খোরাকীতে জমা করবে। ধনী ছাত্র যা গ্রহণ করেন, তিনিও তা গ্রহণ করবেন। গরু-ছাগলেও এভাবে "তাবাদুল মিলক" করা হয়। তাবাদুল মিলক সম্পর্কে হাদিস: ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﻮﺳﻰ ﺣﺪﺛﻨﺎ ﻭﻛﻴﻊ ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ ﻋﻦ ﺃﻧﺲ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﺗﻲ ﺑﻠﺤﻢ ﺗﺼﺪﻕ ﺑﻪ ﻋﻠﻰ ﺑﺮﻳﺮﺓ ﻓﻘﺎﻝ ﻫﻮ ﻋﻠﻴﻬﺎ ﺻﺪﻗﺔ ﻭﻫﻮ ﻟﻨﺎ ﻫﺪﻳﺔ ﻭﻗﺎﻝ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ﺃﻧﺒﺄﻧﺎ ﺷﻌﺒﺔ ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ ﺳﻤﻊ ﺃﻧﺴﺎ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ

2536 views

Related Questions