2 Answers

প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে মোবাইল ফোন এখন মানুষের জীবনে এক নিত্য প্রয়োজনীয় জিনিষে পরিণত হয়েছে। দ্রুত যোগাযোগের মাধ্যম হিসাবে মোবাইল ফোনের উপকারীতা অনস্বীকার্য। কিন্তু এর অপব্যবহার যেভাবে বেড়ে চলেছে তাতে করে মোবাইল ফোনের অপকারীতার পাল্লাই যেন দিন দিন ভারী হচ্ছে। কারণ যত্রতত্র মোবাইল ফোন ব্যবহারের ফলে উঠতি বয়সী ছেলে-মেয়েদের মধ্যে নানা ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নিম্নে মোবাইল ফোন ব্যবহারের উপকারীতা ও অপকারীতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো- উপকারীতা : ১. দ্রুত যোগাযোগ ব্যবস্থা, ২. মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার। অপকারীতা : ১. অর্থ অপচয়, ২. ব্ল্যাক মেইলিং, ৩. সন্ত্রাসী-চাঁদাবাজির মতো অপরাধ প্রবণতা বৃদ্ধি, ৪. মোবাইলে পর্ণোছবি ও ভিডিও ব্যবহার এর ফলে যুব সমাজের নৈতিক অবক্ষয়, ৫. ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যাঘাত সৃষ্টি...... ইত্যাদি।

3112 views Answered

আপনার মূল্যবান প্রশ্নের ধন্যবাদ। ★★★★ #মোবাইল ফোন যেমন মানুষের উপকারে আসে তেমনি অপকারে ও কম আসেনা ।আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন অনেক উপকারের বস্তু। কিন্তু কিছু কিছু মানুষ এই মোবাইল ফোনের অপব্যবহার করে অনেক অপকর্ম করে বেড়াচ্ছে। সাধারন অর্থে মোবাইল ফোনটা মানুষের উপকারের জন্য তৈরী করা হয়েছে ।মানুষ দূর দূরান্তের খবর এই মোবাইল ফোনের মাধ্যমে অতি অল্প সময়ে পেয়ে যায় । অতীতে যখন মোবাইল ফোন ছিলনা মানুষ তখন চিঠি পত্রের মাধ্যমে দূরের খবরা- খবর আদান-প্রদান করতো । কিন্তু এখন অতি অল্প সময়ে দূরের খোজ পাই এই মোবাইল ফোনের মাধ্যমে। ধীরে ধীরে মোবাইল ফোনে অনেক আধুনিকতা চলে আসছে এখন মোবাইল ফোনে ইন্টারনেট ,গেম,গান, ভিডিও করা যায়। মোবাইলে ইন্টারনেটে দেশে-দেশের বহিরের খবর অতি তাড়াতাড়ি পাই ।কিন্তু এই মোবাইল ফোনকে কিছু কিছু মানুষ খারাপ কাজ করার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে ।ছাত্র-ছাত্রীরা লেখা পড়া বাদ দিয়ে মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পরছে সারা রাত ফোনে কথা বলে ,লেখা- পড়া থেকে দূরে সরে যাচ্ছে ,এতেকরে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েগেছে ।এখন ছেলে,মেয়েরা ফেসবুকে ও অনেকে সম্পর্কে জড়ায় এতেকরে ছেলে,মেয়েরা ধোকার সম্মুখিন হয় এবং অনেকে আত্বহত্যা করে। আবার অনেকে বেআইনি কাজ করে বেড়াচ্ছে । আবার উপকারের দিক যদি বলি আমাদের পরিবারের যারা বিদেশে থাকে ,তাদের সাথে ভিডিও কল করে কথা বলা যায় যে,স্কাইপি,টেঙ্গ, হোয়াট্ এপ্স ইত্যাদি। মোবাইল ফোনে বিভিন্ন হিসাব নিকাশ অতি সহজে ও তাড়াতাড়ি করা যায়,তাই আমরা আসা করি মোবাইল ফোন যেন সকলের অপকারের নয় উপকারে আসে।এখন মোবাইল ফোনে বিভিন্ন সিম কোম্পানিগুলো সারা পৃথিবীতে টাকা লেনদেন করছে অতি দ্রুত যেমন বিকাশ, এম কেশ ,ইউ কেশ ইত্যাদি এতেকরে দেশে-দেশের বাহিরের মানুষ উপকার পাচ্ছে।

3112 views Answered

Related Questions

Next steps