5 Answers
ব্রণ কিংবা দূর্ঘটনাবশত ত্বকে অনেক সময় দাগ হয়ে যায়। একবার দাগ পড়ে গেলে সেই দাগ সহজে যেতে চায় না। অনেক দিন চলে গেলেও পুরোপুরি যেতে চায় না দাগ গুলো। ত্বকে দাগ পড়ে থাকলে দেখতেও খারাপ দেখায়। অনেক সময়ে মেকআপ করেও ঢাকা যায় না দাগগুলো। তাই ত্বকের দাগ থেকে মুক্তি পেতে অনেকেই ছুটে যান চর্মরোগ বিশেষজ্ঞ অথবা বিউটি পার্লারে। কেউ কেউ আবার লেজারও করিয়ে ফেলেন। কিন্তু । ত্বকের দাগ থেকে মুক্তি পাওয়ার আছে কিছু সহজ প্রাকৃতিক উপায়। এসব পদ্ধতি ব্যবহার করলে এক রাতের মধ্যে দাগ থেকে মুক্তি না পেলেও ধীরে ধীরে দাগ মিলিয়ে যায় পুরোপুরি। আসুন জেনে নেয়া যাক ত্বকের দাগ সমস্যা থেকে মুক্তি পাওয়ার ৫টি প্রাকৃতিক উপায়। লেবুররস: লেবুর রসে আছে আলফা হাইড্রোক্সি এসিড যা ত্বকের মৃত কোষ সরিয়ে দিতে সহায়তা করে এবং নতুন কোষ গঠন করে। ফলে ত্বকের দাগ হালকা হয়ে যায়। এছাড়াও লেবু হলো প্রাকৃতিক ব্লিচ যা দাগ হালকা করে দেয়। ব্যবহার: প্রথমে দাগ ও তাঁর চারপাশের ত্বক পরিষ্কার করে নিন। ত্বক পানি দিয়ে ভিজিয়ে নিন। তুলায় ১ চা চামচ লেবুর রস নিন। ত্বকের যে স্থানে দাগ আছে সেখানে তুলা দিয়ে চেপে লেবুর রস লাগিয়ে নিন। অতপর ১০ মিনিট পর পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। মধু: দাগ দূর করতে মধু অতুলনীয়। এছাড়াও মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। তাই কাঁটা ছেড়াতেও মধু লাগালে ভালো হয়ে যায়। ব্যবহার : ২ টেবিল চামুচ মধুর সাথে ২ টেবিল চামুচ বেকিং সোডা মিশিয়ে নিন। ৩ মিনিট ম্যাসাজ করুন। একটি টাওয়েল গরম পানিতে ভিজিয়ে মুখের উপর রাখুন। টাওয়েল ঠান্ডা হয়ে গেলে মুখ মুছে ধুয়ে ফেলুন। অলিভওয়েল: অলিভ ওয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও কে আছে। এছাড়াও অলিভ ওয়েলের অ্যান্টি অক্সিডেন্ট দাগকে হালকা করে দেয়। ব্যবহার: এক টেবিল চামচ অলিভ ওয়েল নিন। প্রায় ৫ মিনিট ধরে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। শসা: রূপচর্চায় শসা ব্যবহার করা খুবই কার্যকরী। শসা বেশ সস্তা এবং সহজলভ্য বলে ব্যবহার করাও বেশ সহজ। এবং শসা ত্বকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করে না। ব্যবহার: শসা ছিলে এর বীজ ফেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।শসার মিশ্রনটি দাগে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে প্রতিদিন ব্যবহার করুন।
আপনার মুখ শুধু এন্টিবেক্টেরিয়াল সাবান tritexbar দিয়ে দিনে ২বার মুখ ধুবেন।একনি প্রব্লেমটা আসলে বেক্টেরিয়ার কারনে হয়ে থাকে যা সাধারন সাবানে যায়না।আর আমি মনে করি ফেস মাস্ক এইগুলা থেকে ধুরে থাকাই উত্তম। কারন এতে মুখে আরও একনি প্রব হতে পারে।আপনি নখ লাগানুর কারনে এই দাগ হয়েছে তা সময়ের সাথে চলে যাবে তার জন্য ওয়েইট করতে হবে। ধন্যবাদ
আমরা সুন্দরের পুজারী। আর আমাদের সৌন্দর্যের বড় জায়গা জুড়ে রয়েছে ত্বক। কিন্তু ত্বকের সৌন্দর্য অনেকটাই কমে যায় ব্রণ সমস্যায়। গরমে বাইরে ধুলা আর রোদের জন্য ত্বক ঘেমে তেল তেলে হয়ে যায়। এ সময়ে ত্বকে ময়লাও জমে খুব সহজে। আর এসব ময়লা এবং তেল ভালোভাবে পরিস্কার করা না হলে তৈরি হয় ব্রণের সমস্যা। ব্রণ থেকে ত্বকে দাগ হয় এবং দেখতে খারাপ লাগে। ব্রণের জন্য অনেকে হীনমন্যতায় ভোগেন। এ সমস্যার সমাধানে আমরা যা করতে পারি: বাইরে থেকে ফিরে অয়েল ফ্রি ক্লিনজার দিয়ে ত্বক পরিস্কার করতে হবে ভাজা ও তেলযুক্ত খাবার কম খান নিয়মিত দুইবার গোসল করুন বারবার পানি দিয়ে মুখ ধুয়ে নিন ত্বকে নিয়মিত ময়দা, দুধ ও মধুর পেস্ট লাগান এতে ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্জ্বল হবে ব্রণ যে স্থানে ওঠে, সেখানে বরফ ঘষলে উপকার পাবেন ব্রণের দাগ হালকা করতে ডাবের পানি দিয়ে মুখ ধুতে পারেন প্রচুর পানি ও ফলের জুস খান প্রতিদিন কমপক্ষে একটি ফল খাওয়ার অভ্যেস গড়ে তুলুন নিয়মিত আপেল খেলে ত্বকের ব্রণের সমস্যা কমে যাবে ত্বকও মসৃণ হবে খাবারে বেশি বেশি টাটকা শাক- সবজি রাখুন রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন ব্যাগে ছাতা রাখুন রান্না করার পর অবশ্যই ত্বক ভালো করে পরিস্কার করবেন মসুর ডাল আর চাল ভিজিয়ে ব্লেন্ড করা পেস্ট ত্বকে লাগান মুলতানি মাটি, চন্দন গুঁড়া এবং দুধের প্যাক তৈরি করে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। ব্রণ হলে কখনোই নখ দিয়ে খোঁটা যাবে না। নিয়মিত ত্বক পরিস্কার রেখে খাবারে সচেতন হলে ত্বকের ব্রণের সমস্যার তো সমাধান হবেই সেই স
আপনি বেটনোভেট-এন ক্রিম ব্যবহার করতে পারেন।এটা খুব ভাল ক্রিম আর শুধুমাত্র রাতে ব্যবহার করতে হবে।মুল্য 22-25 টাকা।
ব্রনের কালো দাগ দূর করতে আপনি "উপটান ফেস প্যাক" ব্যবহার করতে পারেন। এটি মুখের দাগ উঠাতে সাহায্য করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy