3 Answers

আপনি বিয়ে করতে পারেন সমস্যা নাই। কিন্তু সে মুসলিম হতে হবে। আমরা( মুসলিম) আহলে কিতাবিদের বিয়ে করতে পারবো যদি মুসলিম ধর্মে তার উপযুক্ত প্রাত্রী না থাকে। আর হিন্দু আহলে কিতাবির আওতায় পড়েনা।

2945 views Answered

ইসলামের দৃষ্টিতে আন্তধর্ম(অমুসলিম) বিয়ে সম্পর্কে ইসলাম: একজন মুসলিম কখনো অমুসলিম নারীকে বিয়ে করতে পারে না। মুসলিম হয়ে অন্য ধর্মাবলম্বীকে বিয়ে করা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না,যতক্ষণ না তারা ঈমান আনে এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম,যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিয়ো না,যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম,যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে,আর আল্লাহ তাঁর অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন এবং মানুষের জন্য তাঁর আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন,যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে’।{সূরা আল-বাকারা, আয়াত : ২২১} এতে স্পষ্ট বোঝা যায় যে একজন মুসলিম কখনো হিন্দু ধর্ম অর্থাৎ অমুসলিমকে কখনোই বিয়ে করতে পারে না। একান্তই যদি অমুসলিমকে বিয়ে করে তাহলে তাকে অবশ্যই মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহর ইবাদাত করতে হবে এবং যে অমুসলিমকে বিয়ে করেছে তাকেও এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে; নইলে পরকালে এর পরিণাম ভয়ঙ্কর হতে পারে।

2945 views Answered

কোন মুসলিমের জন্য হিন্দু মেয়ে বা ছেলে বিয়ে করা সর্বাবস্থায় হারাম। বলিউড নায়ক নায়িকা বা আমাদের দেশের ফেরদৌসি মজুমদারেরা বা অভিনেতা হিল্লোলেরা ইসলামী বিধি বিধানের তোয়াক্কা করেনা, তাই তাদের কাছে বিয়ে আর ব্যাভিচারের মধ্যে কোন পার্থক্য নেই।

2945 views Answered

Related Questions

Next steps