ব্রনের ক্ষতের সমস্যা?

আমার মুখে ব্রনের ক্ষত দাগ আছে।আমি শুনেছি ব্রনের ক্ষত দাগে ভিটামিন ই ক্যাপসুল খুব ভাল কাজ করে।তো এখন আমি জানতে চাচ্ছি যে ভিটামিন ই ক্যাপসুলটা আসলে কিভাবে ব্যবহার করলে আমি ভালো উপকার পাবো।ক্যাপসুলটা খাবো না ক্যাপসুলের ভিতরের তেলটা মুখে ব্যবহার করবো।আর এটা কি পরিমানে খাবো বা ব্যবহার করবো।
3533 views

2 Answers

ভিটামিন ই ক্যাপসুল খেতে হয় বাজারে অনেক রকম ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় যেমন ই-জেল, ই-ক্যাপ আপনি প্রতিদিন ২ বেলা একটি করে জেল ক্যাপসুল খাবেন তাহলে ভাল ফল পাবেন।

3533 views Answered

ব্রণ দূর করতে ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার_ ভিটামিন ই ক্যাপসুল: ত্বকে ব্রণের ক্ষত রোধ করতে সবচেয়ে সহজ উপায় হল ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল ব্রণের ক্ষত দাগা সারাতে খুব ভালো কাজ করে। প্রতিদিন ময়শ্চারাইযার হিসেবে ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্যবহার করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের ক্ষত দাগ তো রোধ করেই সাথে ব্রণও রোধ করে। এখন প্রশ্ন যে এই ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন?_ ব্যবহারের নিয়ম: ব্রনের ক্ষত দাগ সারাতে সবচেয়ে কার্যকর উপায়টি হলো "ভিটামিন ই" ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে প্রথমে সমস্ত মুখ মন্ডল তেল মুক্ত ফেস ওয়াস দিয়ে পরিষ্কার করে নিন। তারপর একটা পরিষ্কার পিন বা সূঁচ এর সাহায্যে ক্যাপসুলটি ফুটো করে তেল নিঃসরন করুন। তারপর পরিষ্কার হাত দিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। খুব বেশি তৈলাক্ত ত্বক হলে লাগানোর আধ ঘণ্টা পর টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল চেপে চেপে তুলে নিন। নয়ত সারা রাত লাগিয়ে রাখতে পারেন। সমস্যা খুব বেশি না হলে সপ্তাহে ২-৩ বার এভাবে করুন। আর সমস্যা খুব বেশি হলে সপ্তাহে ৪-৫ বার ব্যবহার করতে পারেন।

3533 views Answered

Related Questions

Next steps