কান পাকা?
4 Answers
কান পাকা সমস্যা প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে, কান সবসময় পরিষ্কার রাখা। কানের ফোঁটা, সিপ্লোফ্লক্সসিন, জেসনটামাইসিন, নিউমাইসিন, পলিমিঙ্নি, জাতীয় ওষুধ ফোঁটা হিসেবে ব্যবহার করা হয়। এর সঙ্গে স্টেরয়েড এবং ছত্রাকবিরোধী ওষুধ প্রয়োজনবোধে সংযোজিত হতে পারে। টনসিল, এডিনয়েড, সাইনাস ও নাকের সমস্যা থাকলে সেগুলোর বিহিত করতে হবে।
কান পাকা রোগের প্রতিকার কান পাকা একটি সাধারণ রোগ, যাতে অনেকেই আক্রান্ত হচ্ছেন। সঠিক জ্ঞানের অভাবে বেশির ভাগ ক্ষেত্রেই এ রোগের চিকিৎসা হচ্ছে না। এ রোগের ক্ষতিকর দিকগুলোর মধ্যে কান দিয়ে পানি বা পুঁজ পড়া, কানে কম শোনা, কানে শব্দ হওয়া, মাথা ঘোরানো এবং সর্বোপরি ব্রেনে ইনফেকশন বা প্রদাহ পর্যন্ত হতে পারে। এ রোগ সাধারণত নিম্নবিত্ত পরিবারেই বেশি হয়। শিশুরা বেশি আক্রান্ত হয়। কিন্তু যে কারোরই হতে পারে। অপুষ্টি, স্বল্পস্থানে অনেকে মিলে থাকা, অস্বাস্থ্যকর বাসস্থান ও পরিবেশই অনেকাংশে দায়ী। যারা ময়লা পুকুরে নিয়মিত গোসল করেন এবং যাদের বিভিন্ন অস্বাস্থ্যকর বস্তু দিয়ে কান চুলকানোর অভ্যাস আছে; তারাও এ রোগে আক্রান্ত হন বেশি। রোগীকে কান শুকনো রাখতে হবে। রোগী কানে তুলো দিয়ে গোসল করবেন, কান খোঁচাবেন না, পুকুরে ডুব দিয়ে গোসল করবেন না। একজন নাক-কান-গলা বিশেষজ্ঞই ঠিক করবেন রোগীর কী ধরনের চিকিৎসা প্রয়োজন। একটি সাধারণ ধারণা এই রোগ ভালো হয় না। কিন্তু ধারণাটি একদমই ভুল। সঠিক চিকিৎসা ও দক্ষ চিকিৎসকের সহায়তায় এই রোগ নির্মূল করা সম্ভব। সূত্র : ইন্টারনেট।
যেহেতু রোগটি অনেক দিন আগের পুরানো,তাই না দেখে সঠিক কোন ঔষুধ দেওয়া সম্ভব না | আপনি নিকটস্হ কোন ভালো হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে নিম্নের ঔষুধ গুলোর মোধ্য যে কোন ১টি অথবা ২টি খাবেন- ১. পালাসেটিলা(Pulsatilla nigricans) ২.মার্কসল(Mescurius solubilis) ৩.সাইলেসিয়া(Silicea) ৪.বোরাক্স(Borax) ৫.ক্যামোমিলা(Chamomilla)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy