কলেজের নির্ধারিত পয়েন্টের চেয়ে পয়েন্ট যদি কম থাকে তবে কি সেই কলেজে আবেদন করতে পারব?
3 Answers
না নেওয়ারই সম্ভাবনা বেশি। কারণ সেখানে তো আর কম পয়েন্টে নিবে না। তবে অনলাইন করুন, হয়ত অপেক্ষামানের ব্যবস্থা করে আসনের উপর ভিত্তি করে নিয়ে নিতে পারে।
মূলত যে কলেজ গুলো ভর্তির জন্য নির্দিষ্ট পয়েন্ট জুড়ে দেয় এ কলেজ গুলো একটু উন্নত মানের হয়। আর ভালো কলেজে সবাই পড়তে চায় ফলে অনেক শিক্ষার্থীরাই উক্ত কলেজে আবেদন করে ফলে নির্ধারিত সীট দ্রুত শেষ হয়ে যায় ফলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম তবুও হাল না ছেড়ে আবেদন লিষ্টের প্রথমে উক্ত কলেজটিকে চুজ করতে পারেন।
বর্তমানে প্রত্যেকটা কলেজের আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট জিপিএ নির্ধারিত আছে। যদি কোন কলেজের নির্ধারিত পয়েন্টের চেয়ে কম জিপিএ থাকে এবং উক্ত কলেজে আবেদন করতে চান তখন সাথে সাথে একটি এলার্ট আসবে Low GPA থাকার কারণে আপনার আবেদন গ্রহণ করা যাচ্ছে না। এ্টা দেখে বিষয়টা বুঝতে পারবেন। আবেদন করার আগে যে যে কলেজে আবেদন করতে ইচ্ছুক সেই কলেজগুলোর নির্ধারিত জিপিএ দেখে আবেদন করলে আপনার জন্য সুবিধা হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy