মানুষ ভালবাসা পাগল?

ভালবাসা কি?মানুষ কেন ভালভাসার পিছনে ছুটে?
4862 views

3 Answers

ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। অবশ্য ভালোবাসার সংজ্ঞাটা আরো ব্যাপক, এটা যে কোন ঘটনা, ব্যক্তি,প্রাণী, স্মৃতি, বিষয় ইত্যাদির ব্যাপারেও হতে পারে। বিশেষ কোন "সাবজেক্ট"-এর ব্যাপারে মানুষের বিশেষ অনুভূতির নামই ভালোবাসা। কারো প্রতি ভালোলাগা, আবেগ, শ্রদ্ধাবোধ থেকেই মানুষ একজন আরেকজনের প্রেমে পড়ে ।

4862 views Answered

ভালবাসা হচ্ছে দুটি মনের মিলন | মনের টানেই মানুষ ভালবাসার মানুষের কাছে ছুটে যায় | অন্যের আদর ভালবাসা পাওয়ার জন্য প্রতিটি মানুষের মন ছটফট করে | আর এজন্যই ভালবাসার কাছে ছুটে যায় মানুষ |

4862 views Answered

এটা মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ পৃথিবীতে কখনোই একা থাকেনি। আদম-হাওয়া থেকে শুরু করে সবাই সংঘবদ্ধ ভাবে বাঁচার চেষ্টা করেছেন। আর যখন সংঘবদ্ধ থাকার কথার বিষয় আসে তখন সবারই এমন কারোর প্রয়োজন পড়ে যার সাথে সে একদম মিশে যেতে পারে, সাথে রয়েছে জৈবিক চাহিদাও। আর জীবনের এই চরমতম সাথি নিজের মনের মত হোক সবাই এটাই চায়। ফলে পছন্দের মানুষের পিছনে ছোটা (ভালোবাসার পিছনে) খুব স্বাভাবিক একটা ব্যাপার।

4862 views Answered

Related Questions

Next steps