1 Answers
যখন আপনি আকাশে মেঘের পরিবর্তে হাতি, গরু, ছাগল এমনকি মানুষও ভাসতে দেখবেন। যখন আপনি আকাশে সকালে চাঁদ, দুপুরে তারা আর রাতে সূর্য উঠতে দেখবেন। যখন আপনি মঙ্গলগ্রহে সাড়ে একুশ তলা বিল্ডিং বানানোর পরিকল্পনা করবেন। যখন ভাববেন আইনস্টাইন, বারাক ওবামার মতো বিখ্যাত মানুষেরা আপনাকে ঘরজামাই করতে ইচ্ছুক। যখন আপনি দেখবেন আপনার বাড়িতে চার হালি বউ থাকা সত্ত্বেও আরও দুই ডজন প্রেমিকা আপনার পেছনে ঘুরঘুর করছে। (মজা করলাম) অজ্ঞ, কুসংস্কারে আচ্ছন্ন ব্যক্তিদের কাছে এখনও মানসিক রোগ মানেই ‘পাগলামি’। বিস্ময়কর ব্যাপার হচ্ছে - এমনকি শিক্ষিত জনগোষ্ঠীর মাঝেও এই প্রবণতা দেখা যায়। একই শব্দের বহুবিধ ব্যবহারের সাথে আমরা পরিচিত। স্থান-কাল-পাত্র ভেদে একটি নির্দিষ্ট শব্দের অর্থ যে ভিন্ন ভিন্ন রূপ নেয়, তার প্রচুর উদাহরণ আমরা জানি। তেমনি একটি সুপরিচিত শব্দ ‘পাগল’। বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানের পরিমার্জিত সংস্করণ অনুসারে, ‘পাগল’ শব্দটির কয়েক ধরণের অর্থ হয়। ‘পাগল ছেলে, যা বায়না ধরবে, তা নেবেই’ - এই বাক্যে ‘পাগল’ বলতে বোঝানো হচ্ছে ছেলেটি ‘অবোধ’। ‘রবীন্দ্র সংগীত শুনতে একেবারে পাগল’- এখানে ‘পাগল’-এর অর্থ বিমুগ্ধ, বিমোহিত। ‘কি দিয়া সুন্দরী মোরে করিল পাগর (পাগর= কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কর্তৃক ব্যবহৃত পাগলের বিকল্প শব্দ)’ - এখানে পাগর/পাগল এর মানে মত্ত বা মাতাল। উপরোক্ত উদাহরণগুলোতে ব্যবহৃত ‘পাগল’ শব্দের কোন অর্থই সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনভাবে ‘অসুস্থ’ বলে চিহ্নিত করে না। বরং, ব্যক্তির কোন বৈশিষ্ট্যকে উপস্থাপন করে যা কখনো রসিকতা, কখনো øেহ, কখনো ভালবাসায় বিশেষায়িত। পাগলের আরেক ধরণের অর্থ অভিধানে রয়েছে যা হচ্ছে - বাতুল, উন্মাদ, বিকৃতমস্তিষ্ক, ক্ষ্যাপা। এই অর্থটি এক ধরণের অসুস্থতার সাথে সংশ্লিষ্ট এবং বহুল ব্যবহৃতও। সাধারণ্যে বা অধিকাংশের মাঝে অসুস্থ বোঝাতে ‘পাগল’ শব্দের ব্যবহারে যে চিত্রটি ফুটে ওঠে তা হচ্ছে- ঐ ‘পাগল’ ব্যক্তিটি উলঙ্গ অবস্থায় অথবা ময়লা, জীর্ণ, শতচ্ছিন্ন কাপড় গায়ে, রুক্ষ জটপাকানো চুলে, পুরুষ হলে মুখে দাঁড়ি-গোফের জঙ্গল নিয়ে, রাস্তায় রাস্তায় উদ্দেশ্যহীন ঘুরে বেড়ায়; ডাস্টবিন ঘেঁটে খাবার কুড়োয়; অশ্রাব্য গালি-গালাজ বা অশ্লীল বাক্যের তুবড়ি ছোটায়; যখন-তখন যে কারো দিকে তেড়ে যায়- আক্রমণ করে বসে, ভাংচুর করে ইত্যাদি ইত্যাদি। স্থান কাল পাত্র ভেদে পাগল শব্দটিকে আমরা ডিফাইন করি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy