২০১৪ বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার পর আমি রাত জেগে খেলা দেখতাম। তারপর থেকে রাতে আমার ঘুম আসে না। অনেক চেষ্টা করেও রাতে ঘুমাতে পারি না। এখন একটা সমস্যা হয়েছে। আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখতে খুব বাজে লাগে। এখন কি ভাবে এটা দূর করবো?
#চোখের নিচে কালো দাগ
15955 views

4 Answers

আলু বেটে চখের নিচে প্রলেপ লাগিয়ে যতক্ষণ সম্ভব অপেক্ষা করুন। এরুপ কয়েকবার করলেই ফল পাবেন। তবে এটি স্থায়ী সমাধান নয়। ঘুমানোর অভ্যাস না করলে পুনরায় কালো দাগ ফিরে আসবে বিস্ময়ে এ সমস্যার আরও নানারকম সমাধান দেওয়া আছে, সেগুলোও দেখতে পারেন।

15955 views

স। অন্তত সাত-আট ঘণ্টা ঘুমাতে হবে।ঘুমের ব্যাঘাত ঘটায় এমন ওষুধ পরিহার করতে হবে।পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। তবে রাতে ঘুমানোর আগে বেশি পানি খাওয়া অনুচিত।চোখ কচলানো একেবারে বাদ দিন। চোখে ঠান্ডা সেঁক দিতে পারেন।মাথার নিচে অতিরিক্ত বালিশ ব্যবহার করতে পারেন। এটি অনেক সময় চোখেরফোলাভাব কমাতে সাহায্য করে।প্রচুর সবুজ মৌসুমি শাকসবজি আর ফলমূল খান।ধূমপান থেকে বিরত থাকুন।দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে দূরে থাকুন।রোদে বাইরে বের হলে রোদচশমা ব্যবহার করতে পারেন।ঘরে বসে সহজেই আপনি প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালি দূর করতে পারেন।পাতলা করে কাটা শসা চোখে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট চোখ বন্ধ রাখুন।ব্যবহূত টি ব্যাগ ফ্রিজে রেখে সকালে ১০ থেকে ১৫ মিনিট চোখে রাখুন।পাতলা করে কাটা আলুর টুকরা ফ্রিজে রেখে চোখে রাখুন।আলু ও শসা সমপরিমাণে মিশিয়ে চোখের চারপাশে ক্রিম হিসেবে লাগাতে পারেন।টমেটোর রস অনেক ক্ষেত্রে উপকারী।কখন চিকিৎসককে দেখানো জরুরিচোখের কালো দাগ এবং ফোলা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং দৃষ্টিতে ব্যাঘাত ঘটে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অযথা বাজারের বাহারি ক্রিমে আকৃষ্ট হবেন না। এতে উল্টো হিতে বিপরীতহতে পারে।নিয়মিত নিজের যত্ন নিন, হাসিখুশি থাকুন।

15955 views

আপনি হয়তো লক্ষ করেছেন অনেকে পার্লারে অথবা বাড়িতে ত্বকের যত্ন নেওয়ার সময় চোখের ওপর শসার গোল করে কাটা অংশ লাগিয়ে রাখে। আপনি কি জানেন এটা কেন লাগায়? এটা লাগানো হয় চোখের নিচের কালি বা চোখের কালো দাগ দূর করার জন্য। আপনিও যদি আপনার চোখের নিচের কালো দাগ দূর করতে চান তবে দৈনিক ১ থেকে ২ ঘন্টা চোখে ওপর শসা লাগিয়ে রাখুন। অল্প দিনের মধ্যেই আপনার সমস্যার সমাধান হবে।

15955 views

চোখের নিচে কালি এক দিনে পড়ে না। অনেক দিনের প্রক্রিয়া এটি। আমাদের অজান্তেই এটি হতে থাকে। কিছুটা খারাপ অবস্থায় চলে যাওয়ার পর নজরে আসে। চোখের কালি পড়ার একটি কারণ হচ্ছে স্ট্রেস। কাজের দুশ্চিন্তা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত টানাপোড়েনসহ অনেক কিছুই এখানে মূল নায়ক হিসেবে কাজ করতে পারে। এসব সাময়িক ঝামেলার জন্যই ঘুম ঠিকমতো হয় না। অতিরিক্ত সময় টেলিভিশন দেখাও এর জন্য দায়ী।চোখের নিচে কালো দাগটি হতে যেমন কিছুটা সময় লাগে, তেমনি এটি চেহারা থেকে দূর করতে চাইলেও কিছুদিন সময় দিতে হবে। সঠিক সময়ে ঘুম, পর্যাপ্ত বিশ্রাম এ ক্ষেত্রে অনেকটা জাদুর মতোই কাজ করবে। চেষ্টা করতে হবে মন ভালো রাখার।’
রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার, আই ক্রিম বা জেল দিয়ে ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যাবে ।চোখের চারপাশে হালকা করে ঘুরিয়ে ম্যাসাজ করতে পারেন। যাঁদের চোখের নিচের কালি গাঢ় হয়ে পড়েছে, তাঁদের একটু বেশি যত্ন নিয়ে কাজটি করতে হবে। আঙুল দিয়ে আলতো করে চোখের চারপাশে ক্লকওয়াইজ তিনবার এবং অ্যান্টি-ক্লকওয়াইজ তিনবার ম্যাসাজ করতে হবে। তখন অবশ্যই চোখ বন্ধ রাখতে হবে। খুব সহজ তিনটি প্যাক ব্যবহার করার উপায় আছে বলে জানান। আলু, শসা ও গমের অঙ্কুর পেস্ট বা গ্রেট করে লাগালে খুব ভালো কাজ করবে। এ তিনটি উপাদান আপনি আলাদাভাবেও চোখের ওপর লাগাতে পারেন আবার একসঙ্গে মিশিয়েও লাগিয়ে রাখতে পারেন। তিনটি উপাদান না পেলে যেকোনো দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে দিলেও চোখের কালি অনেকাংশেই দূর হয়ে যাবে। সপ্তাহে তিন থেকে চার দিন ১৫ মিনিট করে লাগালেই হবে। অনেকে চাক চাক করে কেটে লাগাতে চান। তবে এভাবে লাগানোর চেয়ে থেঁতলে লাগালে বেশি ভালো ফল পাবেন। কারণ, এতে উপাদানগুলোর রস এবং কষ দুটোই পুরোপুরিভাবে ত্বকের সংস্পর্শে আসতে পারে। চোখের আশপাশের কালো ভাবটি দূর করার জন্য বাজারে অনেক ধরনের সামগ্রী পাওয়া যায়। ভালো এবং নামকরা প্রতিষ্ঠানের সামগ্রী এ ক্ষেত্রে অনেকটাই বাঞ্ছনীয়।

15955 views

Related Questions