1 Answers

প্রতিবছর ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশের সব নদ-নদী ও বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরা, মজুত ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন ও উৎপাদন মৌসুমে হেরফের হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার ১৯৮৫ সালের ‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের’ কিছু ধারা ২০১১ সালের সেপ্টেম্বরে সংশোধন করে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন-সংশোধিত আইনানুযায়ী আশ্বিন মাসের ভরা পূর্ণিমার দিন এবং এর আগের ও পরের পাঁচ দিনসহ মোট ১১ দিন সব ধরনের ইলিশ মাছ ধরা ও পরিবহন, বিপণন ও মজুত করা নিষিদ্ধ। সংশোধিত আইনানুযায়ী, প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার দিনক্ষণ অনুযায়ী এই নিষেধাজ্ঞার দিন নির্ধারিত হবে।

2960 views

Related Questions