1 Answers
‘আয়েশাহ্ (রা) থেকে বর্ণিত একটি হাদিস, যাতে তিনি বলেন: আল্লাহর রাসূল ( ﷺ ) বলেছেন: দশটি কাজ প্রকৃতির অন্তর্গত [অর্থাৎ, মানুষের স্বভাবগত আচরণ]। গোঁফ ছেঁটে রাখা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, পানি দিয়ে নাক পরিষ্কার করা, নখ কাটা, আঙ্গুলের গিরাগুলো ঘষে-মেজে ধৌত করা, বগলের লোম তুলে ফেলা, নাভীর নিচের লোম চেঁছে ফেলা এবং মলমুত্র ত্যাগের পর পানি ব্যবহার করে নিজেকে পরিষ্কার করা।” যাকারিয়্যা বলেন: মুস’আব বলেছেন: আর আমি দশ নম্বরটি ভুলে গেছি। তবে ওটা পানি দিয়ে কুলি (মুখ পরিষ্কার) করা হতে পারে। হাদিসটি মুসলিম (২৬১) সংকলন করেছেন। উল্লেখ্য যে, মহিলারা হেয়ার রিমুভার দিয়ে গোপনাঙ্গের লোম পরিস্কার করাই শরীয়ত সম্মত।
15738 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy