1 Answers

সর্দি, জ্বর, কাশ, মাথা ব্যাথা এগুলো সরাসরি কোন রোগ নয়। বরং রোগের লক্ষন। তবে সব কাশি, সর্দি, জ্বর যে রোগের লক্ষন তা কিন্তু নয়। খুক খুক শুকনো কাশি যখন-তখন অনেককে ভোগায়, বিব্রতও করে। কারও সারা বছর খুসখুসে কাশি লেগেই থাকে। সব সময় কাশি সারাতে অ্যান্টিবায়োটিক বা কাশির ওষুধের দরকার নেই। কাশির কারণটা খুঁজে বের করে তা দূর করা দরকার বেশি। সংক্রমণ: ঋতু বদলের সময় ভাইরাস সংক্রমণের কারণেই কাশির প্রকোপ বাড়ে। ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না। কাশির সঙ্গে জ্বর, কফ ইত্যাদি থাকলে ব্রংকাইটিস বা নিউমোনিয়া কি না ভাবতে হবে। দীর্ঘদিনের (যেমন তিন সপ্তাহের বেশি) কাশি, ঘুসঘুসে জ্বর, ওজন হ্রাস, কাশির সঙ্গে রক্ত যক্ষ্মার লক্ষণ হতে পারে।

3075 views Answered

Related Questions

Next steps