ইংরেজীতে দক্ষ হতে হলে আমাকে কী করতে হবে?
5 Answers
ইংরেজীতে দক্ষ হতে হলে আপনাকে প্রচুর vocabulary জানতে হবে। প্রতিদিন ৫ টি করে word মুখস্ত করুন, বছর শেষে আপনি ১৮২৫ টি word মুখস্ত করতে পারবেন। ভালো ইংরেজি বলার জন্য আপনার মেমোরিতে ১০-১৫ হাজার word থাকলেই যথেষ্ট। আরো কিছু কাজ করতে পারেন, ইংরেজী ডায়ালগগুলো ফলো করুন, ইংরেজী বিতর্ক প্রতিযোগীতা দেখুন। আর নিয়মিত ইংরেজী চর্চা করুন। মনে রাখবেন, চেষ্টা করলে কোন কিছুই অসম্ভব নয়।
যেহেতু এখন অনলাইনের যুগ তাই আমার পরামর্শ বিবিসি জানালায় অনলাইনে ইংরেজি শেখার কোর্সটি করুন।প্রতিদিন একঘন্টা কমপক্ষে এখানে ইংরেজি লিসনগুলো অনুসরণ করুন।এমসিকিউয়ের উত্তরগুলো সমাধান করুন।এই কোর্সটি সম্পন্ন করলে নিঃসন্দেহে ইংরেজিতে অনেক উন্নতি হবে!
আপনি ইংরেজি কোর্স করে নিতে পারেন। শুধু কোর্স করলেই হবেনা আপনাকে ইংরেজি চর্চা করতে হবে । প্রতিদিন ইংরেজি শিখুন অন্যদের সাথে শেয়ার করুন । কোন বন্ধু যদি থাকে তাহলে তার হেল্প নিন । এবং তার সাথে ইংরেজি চর্চা করুন । অনলাইনে অনেক ওয়েব সাইট আছে সেখান থেকে শিখতে পারেন । আমি আর আমার বন্ধু দুজনে ইংরেজি প্যাকটিস করি ফেইসবুকে । আপনার যদি থাকে কোন ফেন্ড । তাহলে সেভাবেই চর্চা করবেন ভালো হবে
১,কোনো ইংলিশ কোচিং সেন্টারে ভর্তি হোন,
২,প্রতিদিন ডিকশনারি থেকে কমপক্ষে ৫/৮ শব্দ মুখস্থ করুন,
৩,ইংলিশ গ্রামারের প্রতি মনোযোগী হোন,
৪,বন্ধু বান্ধবের সাথে ইংলিশ কথা বলার ট্রাই করুন,
৫, প্লে স্টোর থেকে "Hello English" নামের অ্যাপ টি ডাউনলোড করুন এবং ওইটাতেও শিখার ট্রাই করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy