গোপাল ভাড় কি সত্যিই ছিল না সে কাল্পনিক?

যদি থাকে তবে তার পরিচয়টা উল্লেখ করবেন
3198 views

2 Answers

গোপাল ভাড় হচ্ছে একটা কাল্পনিক চরিত্র। যেমনঃ মীনা কার্টুন।

3198 views Answered

গোপাল ভাঁড় (বা গোপাল ভান্ড ) ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার / ভাঁড় ও মনোরঞ্জনকারী। [১] তিনি অষ্টদশ শতাব্দীতে প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন।[২] রাজা তাকে তার সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি প্রতিকৃতি ভাষ্কর্য এখনো সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তী তে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘুর্নিতে গোপাল ভাঁড়ের নতুন মুর্তি স্থাপিত হয়েছে। সূত্র:উইকিপিডিয়া নগেন্দ্রনাথ দাস রচিত নবদ্বীপ কাহিনি থেকে গোপালের বাবার নাম জানা গেলেও তার মা ও স্ত্রী সম্পর্কে কিছু জানা যায়নি। নগেন্দ্রনাথ দাসের মতে গোপালের পদবী ছিল 'নাই'।

3198 views Answered

Related Questions

Next steps