2 Answers
১) আল্লাহ তাআলা হাচি পছন্দ করেন এবং হাই তোলাকে অপছন্দ করেন। ২) যখন কারো হাচি আসে আর সে আলহামদুলিল্লাহ্ বলে, তখন ফিরিশতাগণ "রাব্বুল আলামীন" বলে। যদি সে রাব্বুল আলামীন বলে তবে ফিরিস্তাগণ বলে আল্লাহ্ তাআলা তোমার উপর দয়া করুন। ৩) হাচি আসলে মাথা নিচু করুন,মূখ ঢেকে রাখুন এবং নিন্ম স্বর বের করুন, উচ্চ স্বরে হাঁচি দেয়া বোকামি। ৪) হাঁচি আসলে "আলহামদুলিল্লাহ্" বলা চায়। হাচি আসলে আল্লাহর প্রশংসা করা সুন্নাতে মুয়াক্কাদা, উত্তম হচ্ছে "আলহামদুলিল্লাহ।
আমরা হাঁচি দেয়ার সময় নয়; হাঁচি দেয়ার পর আলহামদু লিল্লাহ বলি। হাঁচি দেয়ার সময় দৈহিক যে একটি ভালোলাগা সৃষ্টি হয় সেটা কি আল্লাহর নিয়ামত নয় ? হাঁচি দেবার সময় আমাদের চেহারার যে একটি বিকৃত অবস্থা সৃষ্টি হয় সেটা যদি ওভাবেই থেকে যেতো তবে কি অবস্থা হতো? আল্লাহ আমাদের চেহারাকে সে বিকৃত অবস্থা থেকে আবার পূর্বের অবস্থায় এনে দিচ্ছেন এটা কি নিয়ামত নয় ? অবশ্যই নেয়ামত। এ নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপই আমরা আলহামদু লিল্লাহ পাঠ করি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy