মনযোগ দিয়ে কি ভাবে নামাজ পড়বো?
3 Answers
নামাজের সময় মনোযোগ বৃদ্ধি করার জন্য আপনাকে জাহান্নামের বয়ান গুলো বেশি শুনতে হবে এবং নিজেকে যতটুকু সম্ভব নামাজের দিকে খেয়াল করতে হবে, কেয়ামতের ভয়বহতার কথা স্মরন করতে হবে তাহলে কিছুটা নামাজে মনযোগ বৃদ্ধি পাবে, নামাজের পূর্বে বেশি করে আউজুবিল্লাহ্ পড়বেন এতে শয়তান ক্ষতি করতে পারবে না।
নামাজে মনোযোগ দেওয়ার সবচেয়ে কার্যকরী উপায় হলো নামাজে শুদ্ধ করে অর্থ বুঝে সূরা পড়বেন। এতে আপনার মন সূরার শুদ্ধতা ও অর্থের দিকে থাকবে ফলে আজেবাজে চিন্তা মাথায় আসবেনা। কারন মানুষ একই সাথে দুইয়ের বেশী জিনিসে মনোযোগ দিতে পারেনা।
নামাযে পূর্ন মনোযোগ রাখতে নীচের তিনটি কাজ করতে হবেঃ ১. মনটাকে কালবের মধ্যে গেড়ে রাখতে হবে। নড়ে গেলে আবার মযবুত করতে হবে। মনটাকে কালবে আটকে রাখার জন্য অবিরাম চেষ্টা করতে হবে। ২. নামাযে যা কিছু পড়া হয় তা এমনভাবে উচ্চারণ করতে হবে যেন নিজের কানে শুনা যায়। মনোযোগ রক্ষায় এটা অবশ্যই সহায়ক । আবার এতটা জোরে পড়াও উচিত নয় যে অন্য লোক শুনতে পায়। ৩. নামাযে যে অবস্থায় যে চেতনা থাকা প্রয়োজন তা অভ্যাস করতে হবে। এভাবে কালব, মুখ ও কানের সমন্বয় সাধন করতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন মনের অজান্তে মুখে উচ্চারণ না হয় বা বেখেয়ালীর মধ্যে পড়া না হয়। সর্বোপরি আপনাকে মনে রাখতে হবে, মহান আল্লাহ সামনে থেকে আপনার নামায অবলোকন করছেন। আপনি যদিও তাকে দেখতে পাচ্ছেননা, কিন্তু তিনি আপনাকে ঠিকই দেখতে পাচ্ছেন। আর সাথে সাথে নামাযে আপনি যে সূরা -ক্বেরাত, দোয়া পড়বেন তা যেন অর্থ সহ বুঝে হয়, এতে আপনার নামাযে একাগ্রতা বৃদ্ধি পাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy