1 Answers

ছিয়াম অবস্থায় ভুলবশত: কিছু খেলে বা পান করলে ছিয়াম ভেঙ্গে যায়না। যেমন একটি সহীহ হাদীসে এরশাদ হয়েছে, ﻋَﻦ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳﺮَﺓَ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻋَﻦِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗَﺎﻝَ : ‏« ﺇِﺫَﺍ ﻧَﺴِﻲَ ﺃَﺣَﺪُﻛُﻢْ، ﻓَﺄَﻛَﻞَ، ﺃَﻭْ ﺷَﺮِﺏَ، ﻓَﻠْﻴُﺘِﻢَّ ﺻَﻮْﻣَﻪُ، ﻓَﺈﻧَّﻤَﺎ ﺃﻃْﻌَﻤَﻪُ ﺍﻟﻠﻪُ ﻭَﺳَﻘَﺎﻩُ ‏». ﻣﺘﻔﻖٌ ﻋَﻠَﻴْﻪِ অর্থাৎ আবূ হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যখন কোন ব্যক্তি ভুলবশত: কিছু খেয়ে বা পান করে ফেলবে, তখন সে যেন তার রোযা (না ভেঙ্গে) পূর্ণ করে নেয়। কেননা, আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।” [বুখারি ১৯৩৩, ৬৬৬৯, মুসলিম ১১৫৫, তিরমিযি ৭২১, আবু দাউদ ২৩৯৮, ইবন মাজাহ ১৬৭৩, আহমদ ৮৮৯১, ৯২০৪, ৯২০৫, ৯৯৭৫, ৯৯৯৬, ১০০২০, ১০২৮৭, দারেমি ১৭২৬, ১৭২৭] তবে কেউ কাউকে ছিয়াম অবস্থায় আহার বা পানাহার করতে দেখলে অবশ্যই তাকে সতর্ক করবে। কেননা মু'মিন ভাই হিসাবে আরেক মু'মিন ভাইয়ের সার্বিক বিষয়ে কল্যাণ কামনা করা ঈমানী দায়িত্ব। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- ‏«ﺍﻟﺪﻳﻦ ﺍﻟﻨﺼﻴﺤﺔ . ﻗﻠﻨﺎ ﻟﻤﻦ ﻗﺎﻝ ﻟﻠﻠﻪ ﻭﻟﺮﺳﻮﻟﻪ ﻭﻷﺋﻤﺔ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻭﻋﺎﻣﺘﻬﻢ». অর্থাৎ "দীন হলো মানুষের কল্যাণ কামনা। আমরা বললাম এটা কাদের জন্য? রাসূল বললেন, এটা আল্লাহ, তাঁর রাসূল ও সকল মুসলিম নেতৃবৃন্দ ও জনসাধারণের জন্য।” সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ দীনের সবকিছু অন্তর্ভুক্ত করে। মহান আল্লাহ যাবতীয় হালাল ও বৈধ বস্তুকে সৎকাজের নামান্তর এবং অবৈধ জিনিসকে অসৎ কাজ হিসেবে বারণ করার অধীন করেছেন। আর ছিয়াম অবস্থায় খাওয়া ও পানাহার করা নিঃসন্দেহে অন্যায় কাজের অন্তর্গত। তাই তাকে অবশ্যই বাধা দিতে হবে। মহান আল্লাহ সঠিকভাবে তার দ্বীন মেনে চলার তাওফিক দিন। আমীন!

3092 views

Related Questions