3 Answers
সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে খবারটা একটু সতর্ক হয়ে খেতে হবে। নাহলে এটাই হতে পারে আপনার কষ্টের কারন ! এখানে আপনার খাবার তালিকায় রাখতে পারেন প্রচুর শক্তি সম্পন্ন এবং পানিযুক্ত খাবার, যেমন খেজুর,ছোলা-মুড়ি ,কিসমিস দুধ এবং তরমুজ, শশা,মিশ্রির শরবত, ডাবের পানি ইত্যাদি, এতে আপনার শক্তি এবং পানিশূন্যতা দুটোই পূর্ণ হবে।এখানে ভাজা পোড়া, শুকনো খাবার , রঙ্গিন পানীয় যতটা পারা যায় কম খাবেন এগুলো তে এসিডিটি বেড়ে বুকের ঝালাপোড়া হতে পারে। আপনার ইফতারি কে আরো সমৃদ্ধ করতে চাইলে সাথে রাখতে পারেন বিভিন্ন রকমের ফল- আম, আনারস, কলা, লিচু, পেয়ারা, আপেল কিংবা মাল্টা।এতে আপনার পুষ্টি চাহিদা পুরুন হবে। যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু হরেক রকমের মিষ্টান্ন ও যোগ করতে পারেন- পায়েস, সেমাই, জেলাপি, সন্দেশ এবং আপনার পছন্দের কিছু। তবে মনে রাখবেন ইফতারে কখনও একেবারে পেট পুরে খাবেন না,সারাদিন না খাওয়ার পর একবারে বেশী খেলে পেটের অনেক সমস্যা দেখা দিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy