কর্তৃপক্ষের নিকট আমার জিজ্ঞাসা আমার উত্তরটি কি ভুল ছিলো?
1 Answers
দেখুন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান সম্পর্কে আপনার কতটুকু ধারনা আছে আমার জানা নেই, তবে আপনার দেওয়া উপরের পোস্টের বর্ণনা 'জয়পুরহাট জেলার নওগায় তুলসীগঙ্গা নদী অবস্থিত' একটু হাস্যকরই বটে! তবে কি আপনার দাবি অনুযায়ী, নওগাঁ জয়পুরহাটের অন্তর্গত একটি থানা বা এলাকা?? আপনার সেই দিনের দেওয়া উত্তরটি আমি ভালভাবেই দেখেছিলাম, আপনি সেখানে নওগাঁর কথা মোটেও উল্লেখ করেননি, শুধু জয়পুরহাটের আক্কেলপুরের কথা উল্লেখ করেছিলেন। এ ধরনের ভূয়া উত্তর দানের পরও কি কেউ, হ্যা ভোট আশা করতে পারে? না ভোট ছাড়া? ভাই নিজের পক্ষে সাফাই গেয়ে তিলকে তাল বানানোর মতো এ ধরনের ঘটনা আপনার থেকে আশা করিনি। আর সদস্য মামুনুর রশীদের সেদিনের উত্তরটি শতভাগ সঠিক ছিল। শতভাগ সঠিক উত্তর হওয়ার পরও যদি কেউ তার নিজের পোস্ট তুলে নিতে চায়, তাকে আপনি কি-ইবা বলতে পারেন। উল্লেখ্য যে, আজকেও ঠিক আপনার পথেই হাটলেন, আরেক অভিজ্ঞ সদস্য, লিখলেন নাটোরের গুরুদাসপুরের কথা, আরো একবার বিস্মিত করেছে বিষয়টি..।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy