1 Answers
রথমত আগুন উৎপন্ন হওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন। আর এই অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলে সহজেই পাওয়া যায়। পৃথিবীর বাইরে মহাকাশে অক্সিজেনের সরবরাহ অল্প (কার্যত অক্সিজেন নেই বললেই চলে), ফলে মহাকাশচারীরা মহাকাশে আগুন উৎপন্ন করতে পারবে না। কারণ অক্সিজেনের অভাব। যদি মহাকাশে একটি বিস্ফোরণ ঘটে তবে আগুন দ্রুত নিঃশেষ হয়ে যাবে কোনও কিছু ছাই হওয়ার আগেই।
অপরদিকে, মহাকাশযানের মধ্যে সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটে। একটি মহাকাশযানের মধ্যে অক্সিজেনের প্রচুর সরবরাহ থাকে, আর আমরা প্রায়ই মহাকাশযানের মধ্যে ভাসমান মহাকাশচারীদের ভিডিও দেখতে পায় কারণ সেখানে থাকে জিরো গ্রেভিটি। ফলে সেখানে আগুন জ্বলতে পারে ঠিকই কিন্তু সেটি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে যেমন আচরণ করে সেখানে তেমন আচরণ করতে পারে না।
পৃথিবীতে মাধ্যাকর্ষণের কারণে বায়ুর উপর চাপ পরে সামনের দিকে (ভূ-পৃষ্ঠ বরাবর) আর তাই তো আমাদের চারপাশে আমরা এত বায়ু পেয়ে থাকি। আগুনের আচরণের উপর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যখন আগুন জ্বলে তখন বায়ুর প্রচলন ঘটে। গরম বায়ু উপরের দিকে আর শীতল বায়ু নিচের দিকে ধাবিত হয়। বায়ুর এই প্রচলনের কারণেই আগুন জ্বলতে পারে। এবং সেটি হুট করে নিভে যায় না। অপরদিকে, আগুনের এই আচরণ তার চরিত্রগত আকৃতিরও উৎপন্ন করেছে।
কিন্তু কক্ষপথে আমাদের উপরে যে ঝুলন্ত মহাকাশযান রয়েছে সেখানে যদিও কোনোক্রমে আগুন জ্বলতে শুরুও করে কিন্তু সেটি বায়ুর (অক্সিজেনের) অভাবে সঙ্গে সঙ্গে নিভে যাবে।
তাই পরবর্তীতে কোনও সিনেমায় যদি দেখানো হয় মহাকাশযানে আগুন লেগে বিস্ফুরণ ঘটছে আর তা ছড়িয়ে পরছে মহাকাশে তখন এই ব্যাখ্যার কথা স্মরণ করবেন।
তথ্যসূত্র:
http://madjellyfish.blogspot.com/2013/05/how-does-fire-behave-in-zero-gravity.html
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy