1 Answers
Microworkers এ কাজের বিস্তারিতঃ Microworkers এ বিভিন্ন ধরনের কাজ রয়েছে। কাজগুলো কি ধরনের এবং সাধারণত কেমন হয় তা জেনে নিনঃ -
Click, Search: এ ক্ষেত্রে ক্লায়েন্ট একটি সাইটের লিংক দিবে, যাতে ভিজিট করে নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে।
Bookmark: Employer কোনো একটি সাইটকে অন্য একটি সাইটে বুকমার্ক করতে হবে। এ ধরনের বুকমার্ক সাইটের মধ্যে রয়েছে বিভিন্ন social site( facebook, delicious,digg etc.) যা ক্লায়েন্ট কাজের বিবরণীতে উল্লেখ করে দিবে। বুকমার্ক করার পূর্বে ওই সাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে।
Sign up: এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনার ইমেইল ঠিকানা দিতে হবে। এ ধরনের কাজ করার জন্য নিজের ব্যাক্তিগত ইমেইল ঠিকানা দেয়া ঠিক হবে না। এজন্য পৃথক একটি ইমেইল একাউন্ট খুলে সেটি দিয়ে রেজিস্ট্রেশন করা উচিত।
Forums: এ ধরনের কাজের জন্য কোনো একটি ফোরামে রেজিস্ট্রেশন করতে হবে এবং signature অথবা anchor text হিসেবে ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটের লিংক দিয়ে একটি নতুন পোস্ট করেতে হবে।
Facebook: এক্ষেত্রে facebook এ একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের দেয়া কোনো পেজ এ Fan অথবা Like অথবা কোনো নির্দিষ্ট বিষয়ে Wall এ পোস্ট করতে হবে।
Twitter: এক্ষেত্রে twitter এ একটি একাউন্ট থাকতে হবে এবং ক্লায়েন্টের একাউন্টকে Follow করতে হবে অথবা নির্দিষ্ট কোনো বিষয়ে পোস্ট করতে হবে।
Blog/Websites: অনেক সময় শুধু লিখলেই হবে না, লেখাটা আপনার জনপ্রিয় কোনো ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এজন্য এধরনের কাজের নামের সাথে PR1+, PR2+,PR3+, PR4+ ইত্যাদি লেখা দেখতে পাবেন। PR শব্দের মানে হচ্ছে Page Rank, আর PR1+ মানে হচ্ছে যেসকল ওয়েবসাইটের পেজ রেংক ১ বা তার অধিক। এটি গুগলের একটি মানদন্ড যা কোনো ওয়েবসাইট কতটুকু জনপ্রিয় তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। এ ধরনের কাজ শুরু করার পূর্বে blogger ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং SEO (Search Engine Optimization) এর মাধ্যমে ওয়েবসাইটটির PR ১-১০ এর মধ্যে নিয়ে আসতে পারেন।
Download-Install App: এই কাজে ক্লায়েন্টের দেয়া কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হয় অথবা ডাউনলোড করে ইন্সটলও করতে হয় এবং এ্কটি review লিখতে হবে 25-50 words এর।
Yahoo Answers : এই কাজে ক্লায়েন্ট আপনাকে একটি কীওয়ার্ড এবং একটি লিংক দিবে। answers.yahoo এ প্রবেশ করে যে কীওয়ার্ডটি দেয়া হয়েছে তার সাথে রিলেটেড যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর যে লিংকটি দেয়া থাকবে তা উত্তরটির source box এ অন্তর্ভুক্ত করতে হবে। কাজটি করার জন্য আপনার yahoo এ একটি একাউন্ট থাকতে হবে এবং এর লেভেল 2 হতে হবে।
Youtube: এই কাজে ক্লায়েন্ট আপনাকে তার দেয়া youtube ভিডিওটিতে Like, Comment এবং Subscribe করতে হবে।
Vote: এই কাজে আপনাকে কোনো একটি subject এর উপর vote দিতে হবে। মাঝে মাঝে কাজটা করতে আ্পনাকে sign up করা লাগতে পারে।
Microworkers সম্পর্কে, অনলাইনে আয় করতে ভিসিট করুন... http://earnbd21.blogspot.com