1 Answers

ব্যবসা মানে হলঃ ব্য তে ব্যবহার, ব তে বুদ্ধি, সা তে সাহস। এই তিনটা জিনিস আপনার আছে কিনা দেখুন। আর না থাকলে এগুলোর ব্যাপারে কিছু পড়াশুনা করুন। সফল কিছু ব্যবসায়ীর কথাবার্তা, চালচলন, পোশাক -আষাক খেয়াল করুন। সর্বোপরি আপনার নিজেকে মানসিক ভাবে একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। বর্তমান মার্কেট ট্রেন্ড কোনদিকে যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যে ব্যবসা করতে চান তার ভোক্তা শ্রেনীর মানসিকতা কেমন, তাদের সামাজিক অবস্থা কেমন, তাদের পছন্দ অপছন্দ কেমন সেটা সর্ম্পকেও আপনার কিছু ধারণা থাকতে হবে। এ ব্যাপারে আপনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে বেশ ভালো একটা আইডিয়া পেতে পারেন। আপনার নিজের ব্যবসা সর্ম্পকে প্রচুর পড়াশুনা চালিয়ে যেতে হবে। তবে এখন হচ্ছে মার্কেটিং আর ইনফরমেশনের যুগ। তাই এই দুটো বিষয়ে আপনার বেশ ভালো আইডিয়া নিতে হবে। নতুন উদ্যেক্তাকে অবশ্যই মনে রাখতে হবে ব্যবসার বিষয়টা নির্বাচন খুবই জরুরী। এর উপর নির্ভর করবে তার সামনের জীবন। ব্যবসার সফলতা। তাই তড়িঘড়ি নয় বা কল্পনায় না ভেসে বাস্তবে এসে দাঁড়াতে হবে উদ্যেক্তাকে। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তিনি কি করতে যাচ্ছেন তার উপর। সাধ্যের মধ্যে হরেক রকম নতুন ব্যবসার ধারণা (আইডিয়া) দিচ্ছে http://luckyideabd.com। ১১টি বিভাগ থেকে ৩৫০টি ব্যবসার আইডিয়া নিয়ে এ বছরের মাঝামাঝিতে শুরু হয়েছে লাকীআইডিয়া ওয়েবপেজের যাত্রা। এই ওয়েবপেজটিতে বিনা মূল্যে পছন্দের বিভাগ থেকে নতুন ব্যবসার ধারণা পাওয়া যাবে। এছাড়া http://businessnewsdaily.com/1646-great-business-ideas-2012.html এখানেও ব্যবসায়ের ধরন সম্পর্কে কিছু আইডিয়া পাবেন।

2796 views

Related Questions