2 Answers
মাইক্রোকন্ট্রোলার মূলত ব্যবহার করা হয় ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম তৈরিতে। আমাদের পরিচিত বিভিন্ন ডিভাইস যেমন ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, কাউন্টার, সিকিউরিটি সিস্টেম, মোটর কন্ট্রোল সিস্টেম, রিলে কন্ট্রোল সিস্টেম, রিমোট কন্ট্রোল, এল ই ডি ম্যাসেজ ডিসপ্লে, টাইমার, রোবট, সেন্সর নিয়ন্ত্রিত সিস্টেম ইত্যাদি তৈরিতে মাইক্রোকন্ট্রোলার বহুল ব্যবহৃত হয়।

বর্তমান সময়ে বিভিন্ন ধরণের স্বয়ংক্রিয় মেশিনের কথা আমরা শুনে থাকি, যার মাধ্যমে কোন রকম হাতের স্পর্শ ছাড়াই বিভিন্ন ধরণের পণ্য সামগ্রী তৈরি করা সম্ভব হয় এবং এ সকল পণ্যের গুণগত মানও যথেষ্ট ভালো হয়। এ সকল স্বয়ংক্রিয় মেশিন তৈরিতে সাধারণত মাইক্রোকন্ট্রোলার নিয়ন্ত্রিত রোবট সমূহ ব্যবহৃত হয়।

মাইক্রোকন্ট্রোলার বিভিন্ন ধরণের বৈদ্যুতিক ও ডিজিটাল সিগন্যাল জেনারেট করার কাজেও ব্যবহার করা হয়। ইউ পি এস বা আই পি এস এ ডিসি সোর্স থেকে এসি সাইন ওয়েভ জেনারেট করতেও মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়।

সবধরনের ডিজিটাল যন্ত্রপাতি যেখানে ডাটা প্রসেসিং এর প্রয়োজন হয় সেখানে মাইক্রো কন্ট্রোলারের প্রয়োজন হয়। মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করে ডিজিটাল ইনপুট আউটপুটের কাজ করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy