1 Answers
বাইরে পড়তে গেলে যেই কোয়ালিফিকেশনটা সবচেয়ে বেশী জরুরী সেটা হল প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকা। সেটা হতে পারে ডিবেট, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াডের মতো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া, ভল্যান্টারি কাজ করা ইত্যাদি। পাশাপাশি নিজের শখে বা শুধু ভালো লাগা থেকে নাচ,গান শেখা, যেকোনো খেলায় পারদর্শী হওয়া, ছবি তোলা, বিভিন্ন মিউজিকাল ইন্সট্রুমেন্ট বাজাতে পারা-এসব কিছুই বাইরে পড়তে যাওয়ার জন্য জরুরী। পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করার অভিজ্ঞতাও একটা ভালো কোয়ালিফিকেশন। সাধারণত মানুষ ৩টা সময়ে পড়তে যায়-এইচএসসি পরীক্ষার পর পর ব্যাচেলর প্রোগ্রামে পড়তে, ব্যাচেলর/অনার্স করার সময় ক্রেডিট ট্রান্সফার করে অথবা মাস্টার্স/পিএইচডি করতে। তাই বলা যায় বাইরে পড়তে হলে পড়াশুনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজও জরুরী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy