সরকারি চাকরির বিজ্ঞাপনগুলো কি এক অর্থে ব্যবসা?
সরকারি চাকরিগুলোতে ব্যাংক ড্রাফট করতে অনেকগুলো করে টাকা লাগে। তাছাড়া যতগুলো আবেদনকারী আবেদন করে তাদের সবগুলোকে ডাকেও না। পরীক্ষায় পাশ করা খুব সীমিত সংখ্যককে। আবার ভেতরে ভেতরে টাকা দিয়ে লবিং করে চাকরিও হয়ে যায় অনেকের। টাকা দিয়ে পরীক্ষা দেয়া, পাশাপাশি টাকা দিয়ে চাকরি হওয়া কি এক অর্থে ব্যবসা নয়?
2540 views
1 Answers
নিঃসন্দেহে এটা একটা ব্যবসা। চাকরিদাতা প্রতিষ্ঠান গুলো বেকার যুবকদের কাছ থেকে নিয়োগ পরীক্ষার নাম করে যে পরিমাণ টাকা নেয় তার থেকে সামান্য টাকা নিয়োগ পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করতে ব্যয় হয়, আর অধিকাংশ টাকাটাই তারা আত্মসাত করে। আবার দেখা য়ায় অধিকাংশ প্রতিষ্ঠানই ঘুষ নিয়ে প্রার্থী নিয়োগ দেয়, মেধার মূল্যায়ন করা হয় না। তাই বলা যা এটা চাকরির দেওয়ার নাম করে বিশাল একটি ব্যবসা। সমস্ত বেকার যুবক-যবতীরা যদি একত্রিত হয়ে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে সরকারের কাছে দাবি জানায় তাহলে এর থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাবে।
2540 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy