2 Answers
ইন্টারনাল বা ইনলাইন সিএসএস খুব প্রয়োজন ছাড়া লেখা হয়না, লেখা উচিৎ ও নয়। কারন এতে এইচটিএমএল ফাইল দেখতে নোংড়া লাগে এবং অনেক বড় হয়ে যায়। তাই সব সিএসএস রুলকে একসাথে করে একটা ফাইলে রেখে সেটা .css এক্সটেনশন নাম দিয়ে (যেমন style.css) সেভ করে HTML ফাইলে সংযুক্ত করে দিলেই হয়ে যায়। এটার নামই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এইচটিএমএল এ link নামে একটা ট্যাগ আছে এটা দিয়েই সংযোগ দেয়া যায়।
ভাই আপনি প্রশ্ন করেছেন, এক্সটার্নাল সিএসএস কখন ব্যবহার করবেন ? আসলে ওয়েব সাইট ডিজাইন করার ক্ষেত্রে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে পারেন। তবে কোন ট্যাগকে ভিন্ন Style করতে আপনি ইন্টারর্নাল বা ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারেন । ডিজাইন করার ক্ষেত্রে আপনি যে কোন উপায় অবলম্বন করতে পারেন । তবে ডিজাইনের কোডিং এর সৌন্দর্য বা পরবর্তিতে এডিটং এর জন্য কোডিং যাতে সুন্দর ও পরিপাটি হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy