1 Answers

ঠোঁটের স্বাভাবিক রঙ তেমনটা হলে আসলে পরিবর্তন করবার উপায় নেই। তবে অন্য কোনো কারনে ঠোঁট কালো হয়ে গেলে পরিচর্যায় আসল রঙ ফিরিয়ে আনা হয়ত সম্ভব। গাজরের রস ঠোঁটের জন্যে খুব ভাল। নিয়মিত গাজর খেলে ঠোঁট কোমল আর উজ্জ্বল থাকে। আর গাজরের রস ব্যবহারে কালচেভাব গিয়ে ঔজ্জ্বল্য আসে। রঙ গাঢ় হলেও উজ্জ্বল আর কোমল ঠোঁট দেখতে চমৎকার লাগে।কাঁচা দুধে তুলা ভিজিয়ে রোজ রাতে লাগাতে পারেন। আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে । এছাড়া এক দিন পর পর এতে হলুদ গুঁড়া মিশিয়ে নেয়া যায়। ঠোটে প্রতিদিন খাটিঁ মধু লাগালে ঠোটেরর রং খুব সুন্দর হয়।

2884 views Answered

Related Questions

Next steps