বাংলাদেশের ক্রেডিট কার্ড দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকার কোনো অনলাইন শপ থেকে কিছু কেনা কি সম্ভব?
2 Answers
ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে সম্ভব কিন্তু কাস্টমস আইন এর কারণে আমেরিকার অধিকাংশ অনলাইন রিটেলার পণ্য দেশের বাইরে সরাসরি ডেলিভারি করবে না. কিন্তু সফটওয়্যার কেনা, অনলাইন এ পরীক্ষা বা ভর্তি রেজিস্ট্রেশন, অনলাইন মেম্বারশিপ ইত্যাদি কাজে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করা যেতে পারে
ভাই, আমার নিজের খুব বেশি বাজে অভিজ্ঞতা আছে এই নিয়ে। ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট দেশের বাইরে পেমেন্ট করার কোন সিস্টেম নেই। লিগাল ওয়েতে কিছুতেই পারবেন না। তবে যদি আপনার ইন্টারন্যশানাল মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড থাকে, তাহলে পারবেন। কিন্তু বাংলাদেশে বসে তেমন একটা কার্ড যোগার করাও বেশ জটিল। সেই সাথে কার্ডে টাকা লোড করতেও খবর হয়ে যাবে। কারণ টাকা থেকে সরাসরি ডলারে কনভার্ট করার কোন লিগাল সিস্টেম আমাদের দেশে নেই।
সমস্যা কিন্তু এখানেই শেষ না! আপনি যদি কোন ভাবে পণ্য কিনে থাকেন, তাহলে সেই পণ্য বর্ডার থেকে ছাড়িয়ে আনতে গেলেও অনেক ট্যাক্স ডিউটি দেয়া লাগবে। সব মিলে আপনার খরচে পোষাবে না। তাই অনলাইনে বিদেশী জিনিস কেনার একটা খুব ভাল একটা উপায় হচ্ছে কোন ফরেইন প্রোডাক্ট আমদানিকারক ডিলার শপের সাথে যোগাযোগ করা। তারা নিজস্ব চ্যানেলে আপনার পণ্য এনে দেবে। এতে করে আপনার খরচ একদমই কম পড়বে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy