2 Answers
পানি একটি পোলার যৌগ। মানে পানিতে পজিটিভ নেগেটিভ পোলারিটি বিদ্যমান। কোন যৌগ পানিতে মিশবে যদি সেটিতেও পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে বা তৈরী হয়। তাহলে সেই যৌগটির নেগেটিভ প্রান্ত পানির পজিটিভের সাথে , আর যৌগের পজিটিভ প্রান্ত পানির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হবে। এতে করে পানিতে যৌগটি দ্রবীভূত হবে। কোন যৌগে পোলারিটি (+ বা -) সৃষ্টি না হলে তা পানিতে দ্রবীভূত হবে না। বা বলা যায় মিশবে না। তেল একটি অপোলার যৌগ। মানে তেলে পোলারিটি (+/-) নেই। তাই তেল পানিতে মিশবে না। ঘনত্বের ব্যাপার নয় এখানে আপু। তেল পানির চেয়ে কম ঘনত্বের বলে পানিতে ভাসবে। বেশি ঘনত্বের হলে ডুবে যেত। কিন্তু বিক্রিয়া করবে কি না তার জন্য পোলারিটি তৈরি হওয়াই মূল কথা।
Like dissolves Like.. এটা খুব পরিচিত উক্তি। মানে সমধর্মী জিনিস সমধর্মী পদার্থে দ্রবীভূত হবে। এটা দিয়ে চিন্তা করলে শুধু তেল পানি না, সব কিছুর উত্তর পাবেন! পানি পোলার, আর তেল নন পোলার, তাই!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy