1 Answers
প্রথম প্রেমে পড়লে নানা ধরনের লক্ষণ দেখা যায়। খেয়াল করে দেখবেন আপনি যদি এমন একটি পর্যায়ে পড়েন অর্থাৎ প্রথম প্রেমে পড়েন তাহলে যেমনটা হবে : -প্রথম প্রেমে পড়লে শরীরের ভেতরে অস্থিরতা সৃষ্টি হয়। যাকে ভালোবেসে ফেলেছেন তাকে দেখলে পেটে ও বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনুভূত হয়। তার সাথে কথা বলার সময় কিংবা তাকে ফোন করার আগে প্রচণ্ড আবেগের সেই অনুভূতির সৃষ্টি হয়। এই অনুভূতিকেই ইংরেজিতে বলা হয় 'বাটারফ্লাইস ইন স্টমাক'। এই অনুভূতির কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন যে ঘাবড়ে যাওয়ার কারণে শরীর থেকে একটি বিশেষ হরমোন নিঃসৃত হয়। আর এই হরমোনের কারণে পাকস্থলীর এই অনুভূতি সৃষ্টি হয়। -প্রথম প্রেমে পড়লে মনের স্থিরতা থাকে না। হঠাৎ করেই মন ভালো হয়ে যায় এই সময়ে। প্রিয় মানুষটির কথা মনে পড়লেই নিজের অজান্তেই আপনার মুখে হাসি ফুটে উঠবে। কোনো কারণ ছাড়াই নিজের মনে হাসবেন আপনি। -সারাক্ষণই প্রিয়জনের কথা মনে হয়। খেতে বসে, ঘুমাতে গিয়ে কিংবা ঘুম থেকে উঠে সব সময়েই মানুষটির কথা মনে পড়ে। কিছুটা দিবাস্বপ্ন দেখার মতোই পরিস্থিতি হয় প্রেমে পড়লে। যাকে পছন্দ করেছে আপনার মন কিছুতেই যেনও তার কথা ভুলতেই পারছেন না আপনি। ইদানিং কেউ কেউ আপনাকে বলছে যে, আপনি অন্যমনষ্ক থাকেন। -প্রেমে পড়লে যেহেতু মন অস্থির থাকে তাই সহজেই মন খারাপ হয়ে যায়। প্রিয় মানুষটি অনলাইনে না আসলে, আপনার ফোন ধরতে না পারলে কিংবা দেখা না হলে বুক ফেটে কান্না আসে অনেকের। আবার সারাটা দিন মন খারাপ করে বসেও থাকে অনেকে। একটুখানি দূরত্বকেই তখন অবহেলা মনে হতে থাকে। এগুলো সবই প্রথম প্রেমে পড়ারই লক্ষণ। -যার প্রেমে পড়েছেন তার প্রতি স্বাভাবিকভাবেই শারীরিক আকর্ষণবোধ করবেন আপনি। আর এ কারণেই তার সান্নিধ্য উপভোগ করবেন। তার পাশে বসা, হাতের একটুখানি ছোঁয়া কিংবা সামান্য ধাক্কাতেও শিহরিত হয়ে ওঠাই তখন স্বাভাবিক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy