জুম্মার নামাজ সর্বপ্রথম কবে থেকে চালু হয়?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
#জুম্মার নামাজ
3779 views

2 Answers

মুহম্মদ (সা) এর সময় থেকেই [বুখারী,মুসলিম,আবু দাউদ এর জুমআ অধ্যায়] আর দাউদ (আ) এর সময় ছিল শনিবার [সূরা আরাফ ৭:১৬৩]

3779 views Answered

জুমার নামাজের সূচনা

জুমার নামাজ ফরজ হয় প্রথম হিজরিতে। রাসূলুল্লাহ (সা.) হিজরতকালে কুবাতে অবস্থান শেষে শুক্রবার দিনে মদিনা পৌঁছেন এবং বনি সালেম গোত্রের উপত্যকায় পৌঁছে জোহরের ওয়াক্ত হলে সেখানেই তিনি জুমার নামাজ আদায় করেন। এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ।

হিজরতের পরে জুমার নামাজ ফরজ হওয়ার আগে নবুওয়তের দ্বাদশ বর্ষে মদিনায় নাকীউল খাজিমাতে হজরত আসআদ বিন যুরারাহ (রা.)-এর ইমামতিতে সম্মিলিতভাবে শুক্রবারে দুই রাকাত নামাজ আদায়েরও প্রমাণ পাওয়া যায়।

সূত্র:ফাতহুল বারী ইবনু হাজার রহ.কৃত: ২/২৩৯; আল জামে’ লি আহকামিল কুরআন ইমাম কুরতবী রহ.কৃত: ১৮/৯৮; আল মাউসূআ আল ফিকহিয়্যা আল কুআইতিয়্যা: ২৭/১৯২; ফাতহুল মুঈন সায়্যেদ রহ.কৃত: ২/৫২।

3779 views Answered

Related Questions

Next steps