1 Answers
সহজ কোথায় হিট স্ট্রোক খুব গরমের কারণে হয় ! সাধারণত মস্তিষ্কের তাপমাত্রা বাড়তে বাড়তে যখন একটা নির্দিষ্ট লেভেল এ আসে তখনই হিট স্ট্রোক হয় ! আর এই লেভেল টা হলো ১০৫ ডিগ্রী ফরেনহাইট (৪০ ডিগ্রী সেলসিয়াস প্রায় !) আর কাদের হিট স্ট্রোক সাধারণত হয়ে থাকে কিংবা কখন এই জিনিষটা হয় জিগেশ করলে বলব - যারা সাধারণত রোদে বেশি কাজ করে কিংবা অতিরিক্ত তাপমাত্রায় কাজ করে তখন শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে এই হিট স্ট্রোক হবে ! (তবে অতিরিক্ত রোদ ছাড়াও কিন্তু হতে পারে !এরকম সম্প্রতি একটি ঘটনা আমার এক কাসিনের হয়েছিল বেচারা ! বাসায় বসে ছিল কি হলো কে জানে হটাত করে তার হিট স্ট্রোক !আর তারপর হাসপাতালে দৌড়াদৌড়ি হাহাহা....!) হিট স্ট্রোক জিনিষটা মূলত যেহেতু শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া আবার আমরা মোটামুটি সবাই জানি ,শরীরের তাপমাত্রা কমানোর জন্য আমাদের একটি প্রাকৃতিক ব্যবস্থা রয়েছে তাহলো ঘামের মাধ্যমে তাপমাত্রা কমানো ! আর এই ঘামের জন্য প্রয়োজন পানি ! কাজেই যদি এরকম হয় শরীরের লোমকুপগুলো বন্ধ হয়ে আছে (গোসল না করলে এইরকম হতে পারে !) যার কারণে তাপ বের হতে পারছেনা তাহলে এই হিট স্ট্রোক হবে আবার যদি এরকম হয় লোমকূপ ঠিকই আছে কিন্তু এমন একধরনের মোটাসোটা জামা পরা যার ফলে তাপমাত্রা তার মধ্যেই আটকে রয়েছে তাহলেও হিট স্ট্রোক হবে (এইরকম জামার মধ্যে সোয়েটার পরে ! কাজেই কেউ গরমে সোয়েটার ভুলেও পড়বেননা !) আবার আরেকটা কারণ হলো তাপ বের হতে ঠিকই পারছে কিন্তু শরীরে যথেষ্ট পানি নেই অর্থাত পানিশুন্যতা রয়েছে তাহলেও হিট স্ট্রোক হবে ! (কারণ, তাকে তো কিছু একটার মাধ্যমে তাপ বের করতে হবে আর কেবলমাত্র একটাই মাধ্যম আমাদের মধ্যে বিদ্যমান তাহলো পানি ! কাজেই পানি না থাকলে শরীর কিভাবে তাপ বের করবে !!) এই হলো হিট স্ট্রোক সম্পর্কে মোটামুটি একটা ধারণা ! যদিও জানতে চাওয়া হয়নি কি করলে হিট স্ট্রোক থেকে মুক্তি পাওয়া যাবে , বলা যেতে পারে তবে মনে হয় যারা বুদ্ধিমান তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে টেকনিক টা ! যে যেইভাবে হোক শরীরের তাপমাত্রা শুধু কমাতে হবে আর বেশি বেশি পানি শরীরে রাখতে হবে ! আর কিভাবে শরীরে তাপমাত্রা কমানো যায় কিংবা বেশি বেশি কিভাবে শরীরে পানি রাখা যায় এইটা নিয়ে আশা করি কেউ জিগেশ করবেনা ! সবাইকে ধন্যবাদ I