1 Answers
#9
গরমে নাজেহাল অবস্থা। বাড়ি থেকে বাইরে বেরনোর কথা ভাবলেই গায়ে যেন জ্বর এসে যাচ্ছে। অস্বাভাবিক গরমে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া গুবলেট হওয়ার যোগাড়। অনেক সময়ই ঘটে যাচ্ছে ‘হিটস্ট্রোকের’ মতো ঘটনাও। কিন্তু সানস্ট্রোকের কবলে পড়া থেকে নিজেকে বাঁচানোর সমাধান রয়েছে। জেনে নিন সানস্ট্রোক থেকে রেহাই পাওয়ার ৮ উপায়।
১. পেঁয়াজ হল গরম ঠেকানোর সবচেয়ে বড় অস্ত্র। গরমে যখন নাজেহাল অবস্থা, তখন পেঁয়াজ বেটে কপালে লাগিয়ে রাখুন। শরীর খুব তাড়াতাড়ি ঠাণ্ডা হয়ে যাবে।
২. সানস্ট্রোক ঠেকাতে শুকনো মেথি পাতা ম্যাজিকের মতো কাজ করে। শুকনো মেঁথি পাতা জলে ভিজিয়ে রেখে, সেই জলে মধু মিশিয়ে, প্রতি দু’ঘণ্টা অন্তর অন্তর খান।
৩. প্রতিদিন দুই থেকে তিন গ্লাস মাঠা খান। মাঠা গরমের সময় ভীষণ ভাল কাজ করে।
৪. কাঁচা আম জলে ফুটিয়ে, তাতে নুন, চিনি এবং সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান।
৫. তেঁতুলের ক্কাথ এক গ্লাস জলের সঙ্গে মিশিয়ে তাতে নুন ও চিনি মিশিয়ে খান। নিমেষে শরীরে ঠাণ্ডা অনুভূতি পাবেন।
৬. শরীর ঠাণ্ডা রাখতে বেলের সরবত পান করুন। গরমে সানস্ট্রোক ঠেকাতে অবশ্যই বেলের সরবত রোজ পান করুন।
৭. হঠাৎ করে শরীর গরম হয়ে গেলে, প্রচুর পরিমাণ পানি পান করুন।
৮. পাতিলেবুও শরীরে তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। ঠাণ্ডা জলে পাতিলেবুর রস, নুন ও চিনি মিশিয়ে খান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy