1 Answers

আল্লাহ তাআলার কোন সৃষ্টি নিয়ে শপথ করা : যেমন—কাবা শরীফ, নবী, আমানত, জীবন, প্রতিমা অথবা আউলিয়া। এ প্রকার শপথ হারাম ও র্শিক। দলীল নিম্নরূপ : (১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী : ألا إن الله ينهاكم أن تحلفوا بآبائكم فمن كان حالفا فليحلف بالله أو ليصمت. (رواه البخاري رقم الحديث : ৬১৫৫ “শুনে রাখ; আল্লাহ তাআলা তোমাদেরকে বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। তোমাদের কেউ শপথ করলে আল্লাহর নামেই করবে অথবা নীরবতা অবলম্বন করবে।” (২) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : من حلف بغير الله فقد أشرك (رواه أبو داؤد . رقم الحديث : ২৮২৯) যে ব্যক্তি গাইরুল্লাহর নামে কসম করল সে র্শিক করল। এ ধরনের হারাম কসম ভঙ্গ করলে কোন কাফফারা নেই। কেননা গাইরুল্লাহর নামে শপথ করা শিরক। আর তা ভঙ্গ করা তাওহীদ। এ কারণেই যে ব্যক্তি গাইরুল্লাহর নামে শপথ করে তার তওবা করা উচিৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : যে ব্যক্তি লাত ও উয্যার শপথ করল তার বলা উচিৎ - لا إله إلا الله তাছাড়া আল্লাহ তাআলার নাম ও সিফাতসমূহের সম্মান রক্ষার্থে তার নামে কসম করে ভঙ্গ করলে কাফফারা দিতে হয়। এ ক্ষেত্রে অন্য কোন বস্তু তার সমকক্ষ নয়।

3249 views

Related Questions