1 Answers

এ ধরণের কাজের কোন ভিত্তি নেই। শরিয়ত স্বীকৃত কাজ হচ্ছে উপস্থিত লোকজন মুমূর্ষু ব্যক্তিকে কালিমায়ে তাইয়্যিবা তালকিন করবে। রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, «لقنوا موتاكم لا إله إلا الله» (رواه مسلم) “তোমরা তোমাদের মৃতদেরকে লা-ইলাহা ইল্লাল্লাহ-এর তালকিন কর”। (মুসলিম) যেন মৃতের সর্বশেষ কথা “লা-ইলাহা ইল্লাল্লাহ” হয়। এ ছাড়া কাফনের উপর বা কবরের দেয়ালে কালিমা লেখার কোন বিধান নেই।

4077 views

Related Questions