শিশুদের আল-কুরআনের পাণ্ডুলিপি স্পর্শ করা সম্পর্কে কি বলে ইসলাম?

আমাদের একটি মাদরাসা আছে, যেখানে শিশুরা আল-কুরআন হিফয (মুখস্থ) করে, কিন্তু তাদের পক্ষে সার্বক্ষণিক পবিত্র অবস্থায় থাক সম্ভব হয় না; সুতরাং শিশুদের জন্য আল-কুরআনের পাণ্ডুলিপি স্পর্শ করার জন্য অযু আবশ্যক হবে কি?
Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
4717 views

1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

তাদের অভিভাবকের জন্য আবশ্যকীয় কর্তব্য হল তাদেরকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করা এবং অনুরূপভাবে যেই শিক্ষক তাদেরকে শিক্ষা দেন, তার জন্যও আবশ্যক হল তাদেরকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করা, যখন তাদের বয়স সাত বছর বা তার চেয়ে বেশি হয়, কারণ, পবিত্র ব্যক্তি ব্যতীত অন্য কারও জন্য আল-কুরআনের পাণ্ডুলিপি স্পর্শ করা বৈধ নয়, কেননা এই ব্যাপারে শরী‘য়তের দলিল বর্ণিত আছে, আর যার বয়স সাত বছরের নীচে, সে তো আল-কুরআনের পাণ্ডুলিপি স্পর্শ করার যোগ্য বলেই বিবেচিত নয়, যদিও সে অযু করুক না কেন, কারণ, হিতাহিত জ্ঞান না থাকার কারণে তার অযু হয় না। শাইখ ইবনু বায মাজমু‘উ ফতোয়া (مجموع فتاوى ): ২ / ৯২

4717 views Answered

Related Questions

Next steps