1 Answers
যাকাত দেয়ার নিয়ম: স্বর্ণ ৮৫ গ্রাম (৭ ১/২ভরি) কিংবা রূপা ৫৯৫ গ্রাম (৫২ ১/২ তোলা) অথবা স্বর্ণ বা রূপা যে কোন একটির নিসাবের মূল্য পরিমাণ টাকা-পয়সা বা ব্যবসায়িক সামগ্রীকে যাকাতের নিসাব বলে। মনে রাখতে হবে, বৎসরের শুরু ও শেষে এ নিসাব বিদ্যমান থাকা জরুরী। বৎসরের মাঝখানে এ নিসাব পূর্ণ না থাকলেও যাকাত প্রদান করতে হবে। জমি, বাড়ি-ঘর, দোকান ঘর, কারখানা, অফিসের আসবাবপত্র ও সরঞ্জাম, যানবাহন ইত্যাদির সম্পদের উপর যাকাত নেই । শেয়ার হতে উপার্জিত মোট বার্ষিক আয় বা লভ্যাংশের উপর ২.৫% হারে যাকাত দিতে হবে। ঋণগ্রহীতার ঋণের টাকা মোট যাকাত যোগ্য সম্পদ থেকে বাদ যাবে। - মুসলমানদের জন্য যাকাত প্রদান খুবই জরুরী, যাকাত আদায় করলে আমাদের সম্পদ পবিত্র হয়, ফলে অন্যান্য এবাদত মহান আল্লাহর কাছে আরো বেশি গ্রহনযোগ্য হয়, আর জেনে-বুঝে যাকাত আদায় না করা কবীরা গুনাহ|